শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিয়ের ছবি প্রকাশ করে দোয়া চাইলেন আরবাজ খান

বিনোদন ডেক্স   |   সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিয়ের ছবি প্রকাশ করে দোয়া চাইলেন আরবাজ খান

সংগৃহীত ছবি

রোববার (২৪ ডিসেম্বর) রাতেই বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড অভিনেতা আরবাজ খান। কনে মেকআপ আর্টিস্ট শুরা খান। অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিচ্ছেদের ৬ বছর পর ফের বিয়ে করলেন সালমান খানের বড় ভাই।

এদিন বোন অর্পিতা খান শর্মার বাড়িতে বসেছিল এই বিয়ের আসর। ইসলামি রীতিনীতি মেনেই হয়েছে বিয়ে। যেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা।

রোববার মধ্যরাতে আরবাজ খান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের ছবি প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, ‘প্রিয়জনদের উপস্থিতিতে, ভালোবাসার একটি যাত্রা একসঙ্গে শুরু করেছি। আমাদের বিশেষ দিনে আপনাদের দোয়া এবং শুভকামনা প্রয়োজন।’

বিয়েতে প্যাস্টেল রঙের ফ্লোরাল প্রিন্টেট শেরওয়ানিতে বর সাজেন আরবাজ। শুরা পরেছিলেন প্যাস্টেল রঙের লেহেঙ্গা। দুইজনকেই দেখতে বেশ সুন্দর লেগেছে বিয়ের আসরে।

বাবার বিয়েতে হাজির ছিলেন আরবাজ-মালাইকাপুত্র আরহান খান। কালো টি-শার্ট আর ফরম্যাল প্যান্টেই অনুষ্ঠানে এসেছিলেন ২১ বছর বয়সী আরহান। আরও ছিলেন আরবাজের বাবা-মা সেলিম খান ও সালমা খান, ভাই সোহেল খান, সালমান খান, ঋদ্ধিমা পণ্ডিত, ইউলিয়া ভান্তুর, সোহা আলি খান-সহ পরিবারের ঘনিষ্ঠরা।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরবাজ খান। ২০০২ সালে তাদের সংসার আলো করে জন্ম নেয় পুত্র আরহান। ২০১৭ সালে প্রায় ১৯ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদে এই জুটি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office