শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

বিহারে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুরে বড় দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার সকালে মুজাফফরপুরের শিল্পাঞ্চলে মোদি কুরকুরে ও নুডলস কারখানায় একটি বয়লারে বিস্ফোরণ ঘটেছে।

এ দুর্ঘটনায় অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। আরও অনেক মানুষ আহত হয়েছে বলে স্থানয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে। আশেপাশের কারখানার লোকজনও বিস্ফোরণে আহত হয়েছে।

ঘটনাস্থলে স্থানীয় সাংসদ জেসা শাসকসহ একাধিক শীর্ষ কর্মকর্তা উপস্থিত হয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, বয়লার বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে, এর আওয়াজ ৫ কিলোমিটার পর্যন্ত শোনা গেছে। বিস্ফোরণে পাশের চিড়া ও আটার কারখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি গাড়ি। উদ্ধারকাজ চলছে। তবে এখনো দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার সময় কারখানায় কতজন কাজ করছিলেন তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। এই পরিস্থিতিতে পুলিশ ও দমকল বাহিনী মিলে উদ্ধার কাজ চালাচ্ছে।

এদিকে ট্রাক্টর দিয়ে কারখানার গেট বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিবেশীরা জানান, বয়লার বিস্ফোরণে বিকট শব্দ হয়। এর জেরে এলাকার বাড়িগুলোর জানালা এবং দরজা পর্যন্ত কেঁপে ওঠে।

কারখানার কর্মচারীদের স্বজনরা তাদের প্রিয়জনকে খুঁজতে কারখানার কাছে পৌঁছে গেছেন। একই সঙ্গে প্রশাসনের কর্মকর্তারা লোকজনকে ভিতরে যেতে বাধা দিচ্ছেন। এই আবহে সেখানে পরিস্থিতি খুব গুরুতর হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office