শিরোনাম
বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রফতানি বন্ধ গ্রাম পুলিশ মহাসমাবেশে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী প্রতারণা ও পরিচয় জালিয়াতির অভিযোগের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি

বুকে বল লেগে ক্রিকেটারের মৃত্যু

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বুকে বল লেগে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। গত ১৯ আগস্ট এই দুর্ঘটনা ঘটে। বাংলার এই ক্রিকেটারের মৃত্যুর বিষয়টি আনন্দবাজার পত্রিকা নিশ্চিত করেছে।

তার নাম হাবিব মন্ডল। দিল্লিতে খেলতে গিয়েছিলেন তিনি। ব্যাটিংয়ের সময় প্রতিপক্ষের করা বল হাবিরের বুকের বাঁ দিকে আঘাত করে। সঙ্গে সঙ্গে উইকেটে লুটিয়ে পড়েন তিনি এবং জ্ঞান হারান।

দ্রুতই তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাও শুরু হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরই চিকিৎসক জানান হাবিবের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোল থানার জয়ন্তীপুরের বাসিন্দা তিনি। গত ১৫ অগস্ট দিল্লি যান।

বুকে বল লাগার পর প্রথমে তার পরিবারকে অসুস্থতার কথা জানানো হয়। পরে দেওয়া হয় মৃত্যুর খবর। তার স্ত্রী নীলিমা মন্ডল বলেন, ‘খেলতে পছন্দ করতো হাবিব। বলতো, খেলতে গিয়ে প্রাণ গেলে যাক। খেলাই ওর প্রাণ কেড়ে নিল।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office