শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেলেন অস্ট্রেলিয়ান অল-রাউন্ডার মার্শ

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেলেন অস্ট্রেলিয়ান অল-রাউন্ডার মার্শ

সংগৃহীত ছবি

ব্যক্তিগত কারণে বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরে গেছেন অস্ট্রেলিয়ান অল-রাউন্ডার মিচেল মার্শ। ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটারে এই তথ্য নিশ্চিত করেছে।

মার্শের এই অনুপস্থিতি নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার জন্য একটি বড় দু:সংবাদ। আহমেদাবাদে পরবর্তী ম্যাচে ইংল্যান্ডের মোকাবেলা করবে অস্ট্রেলিয়া। ইতোমধ্যেই অনাকাঙ্খিত এক দূঘর্টনায় দলের ইন-ফর্ম আরেক অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আহত হয়েছে। গলফ খেলতে গিয়ে মাথায় আঘাত পাওয়া ম্যাক্সওয়েলের গ্রুপ পর্বে আর খেলা হচ্ছেনা।

ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটারে মার্শ সম্পর্কে বলেছে, ‘বিশ্বকাপ দলে তার ফেরা নিশ্চিত নয়।’

১৫ জনের দলে মার্শের পরিবর্তে কাউকে ডাকা হবে কিনা তা নিয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিানয়ক ৩২ বছর বয়সী মার্শ চলমান বিশ^কাপে বেশ ছন্দেই ছিলেন। ব্যাট হাতে ৩৬.৫০ গড়ে তিনি ২২৫ রান সংগ্রহ করেছিলেন। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে ওপেনিং জুটিতে ডেভিড ওয়ার্নারকে নিয়ে ২৫৯ রানের রেকর্ড পার্টনারশীপের ইনিংস রয়েছে।
যার মধ্যে মার্শ করেছিলেন ১২১ রান।

মার্শ ও ম্যাক্সওয়েলের অনুপস্থিতিতে মার্কাস স্টয়নিস কিংবা ক্যামেরন গ্রীনের যেকোন একজন হয়তো ধুকতে থাকা জস বাটলারের ইংল্যান্ড দলের বিপক্ষে খেলতে পারেন। ইংল্যান্ড এ পর্যন্ত ছয় ম্যাচের মাত্র একটিতে জয়ী হয়ে ১০ দলের মধ্যে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে।

বিশ্বকাপে ধীর গতিতে শুরুর করার পরও টানা চার ম্যাচে জয়ী হয়ে অস্ট্রেলিয়া বর্তমানে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office