শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতকে হারানোর হুমকি দিল জিম্বাবুয়ে

খেলা ডেস্ক   |   রবিবার, ১৪ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। ব্যাট হাতে কর্তৃত্ব করেছেন সিকান্দার রাজা, ইনোসেস্ট কায়ারা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের ওই অভিজ্ঞতা ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে কাজে লাগাতে চায় দলটি। জিততে চায় ভারতের বিপক্ষেও।

কেএল রাহুলের নেতৃত্বে আগামী ১৮ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে খেলবে ভারত। জিম্বাবুয়ের টপ অর্ডার ব্যাটার ইনোসেন্ট কায়া ওই সিরিজ নিয়ে বলেছেন, ‘আমরা ২-১ ব্যবধানে সিরিজ জিতব। ভারতকে হারানোর ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। একাধিক শতকসহ আমি সিরিজে সর্বোচ্চ রান করতে চাই। এই সিরিজে আমার পরিকল্পনা ঠিক করে ফেলেছি।’

বাংলাদেশকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের শঙ্কায় ফেলে দিয়েছিল জিম্বাবুয়ে। প্রথম দুই ম্যাচেই তিনশ’র কাছাকাছি রান তাড়া করে জিতেছে তারা। শেষ ম্যাচেও জয়ের পথ তৈরি করেছিল। কিন্তু ব্যাটাররা আড়াইশ’ ছোঁয়া রান করতে পারননি। দ্বিতীয় সারির এই ভারতীয় দলের বিপক্ষেও জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী কায়া।

তিনি বলেন, ‘এটা শুধু ভালো বোলিং, ব্যাটিং বা ফিল্ডিংয়ের বিষয় নয়। মানসিকতারও বিষয়। কোচ আমাদের সব সময় ইতিবাচক ক্রিকেট খেলার কথা বলেন। আমরা ঠিক সেটাই করছি। আমরা এখন শট খেলতে ভয় পাই না। মানসিক পরিবর্তন আমাদের ব্যাটিং-বোলিং বদলে দিয়েছে।’

ভারত ২০১৬ সালের পর ওয়ানডে খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটের এলিট দল ভারত ২১ বছর জিম্বাবুয়ের বিপক্ষে হারের স্বাদ পায়নি। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে ভারতীয় শিবিরে ধাক্কা দিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office