শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

ভারতকে হারালেও সতর্ক বাংলাদেশ

খেলা ডেস্ক   |   বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

নারী সাফ চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতকে হারালেও বেশ সতর্ক বাংলাদেশ। আনন্দের জোয়ারে গা ভাসিয়ে দিতে চান না টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে বাংলাদেশের খেলোয়াড়রা। যে কারণে ভারতের বিপক্ষে বড় একটি জয় পাবার পরও বিশ্রামে না গিয়ে আজও যথারীতি অনুশীলন সেরেছে কোচ গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। আজও প্রতিদিনের মতো কাঠমুন্ডুর আর্মি হেডকোয়ার্টার্স মাঠে অনুশীলনে ঘাম ঝড়িয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।

মেয়েদের এবারের দলটির মূল লক্ষ্য সাফের শিরোপা জয় করা। তাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও নির্ভার থাকছেন না তারা। সেমিতে ভুটানের মত সহজ প্রতিপক্ষ পেলেও ফাইনালে আরো শক্তি নিয়ে বাংলাদেশের পথ রোধ করে দাঁড়াতে পারে উপমহাদেশের শক্তিশালী ভারত। এছাড়া ভুটানকেও হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। যে কারণেই সবার এমন সতর্কতা।

অনুশীলন শেষে বাংলাদেশ দলের স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না বলেন, ‘ভারতকে হারানোর পর উল্লাস যা করার এখানেই করেছি। হোটেলে যাবার পর ডিনার করেছি এবং অনেকের পায়ে ব্যাথা ছিল, তারা আইস বাথ করেছে আর চিকিৎসা নিয়েছে। সব মিলিয়ে এখন আমাদের লক্ষ্য সেমিফাইনালের জন্য প্রস্তুত হওয়া।

তিনি বলেন, ‘এই মুহুর্তে আমাদের মুল্য লক্ষ্য ফাইনাল। যেহেতু আমাদের লক্ষ্য ফাইনালে খেলা, তাই সেটি পূরণ করতে হলে অবশ্যই সেমিফাইনালের বাঁধা টপকে যেতে হবে। ভুটানও অনেক ভালো দল। প্রতিপক্ষ কোন দলকেই ছোট করে দেখার সুযোগ নেই। আগের ম্যাচের মতো ধারাবাহিকতা রেখে সেমিফাইনালেও খেলতে চাই। আশা করি ভালো একটি খেলা উপহার দিয়ে ফাইনাল নিশ্চিত করতে পারব।’

ভারতের বিপক্ষে ম্যাচ জয়ে মুখ্য ভুমিকা পালনের মাধ্যমে ম্যাচ সেরার পুরস্কার পাওয়া কৃষ্ণা রানী সরকার বলেন, ‘ভারতের সঙ্গে জিতেছি। এতে সবাই খুশী। তবে সামনে দুটি ম্যাচ রয়েছে। সেমিফাইনাল এবং ফাইনাল। এই দুটি জিতে শিরোপা নিয়েই উল্লাস করতে চাই।’

তবে ওই জয়টিকেও গুরুত্বপুর্ন উল্লেখ করে তিনি বলেন, ‘আসলে সিনিয়র পর্যায়ে এটাই আমার সেরা ম্যাচ। ভারতের বিপক্ষে জেতা সবচেয়ে বড় অর্জন। একটি ফাইটিং ম্যাচ ছিল। ওই ম্যাচে আমি গোল করতে পেরেছি। সব মিলিয়ে আমার কাছে এই ম্যাচটি এই মুহুর্তে সেরা।’

তিনি স্মরণ করিয়ে দেন, সাফে এই ভারতকে কেউই হারাতে পারেনি। বাংলাদেশ, নেপাল কেউই না। আমরা হারিয়েছি। আমরা যে বিশ্বাস নিয়ে মাঠে নামি এবং যে কঠোর পরিশ্রম করে এসেছি তার প্রমাণ এটি। এখন যদি সৃস্টিকর্তা সহায় হন তাহলে ট্রফি বাংলাদেশে নিয়ে যাবো আমরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office