শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

ভারতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ৯ মাওবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

মঙ্গলবার এক বন্দুকযুদ্ধে ভারতীয় পুলিশের গুলিতে কমপক্ষে নয়জন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। কর্মকর্তারা বলেছেন, নিরাপত্তা বাহিনী এখনও ধ্বংসাবশেষ ও অস্ত্রের জন্য বনে অনুসন্ধান করছে।ষাটের দশকে শুরু হওয়া ভারতের মাওবাদী বিদ্রোহী দমন অভিযানের বিভিন্ন রক্তক্ষয়ী সংঘর্ষে এ পর্যন্ত কয়েক হাজার প্রাণ গেছে। খবর এএফপি’র।

পুলিশের উপ-মহাপরিদর্শক কমল লোচন কাশ্যপ জানান, ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যের বাইলাদিলা পর্বতমালায় এই যুদ্ধ হয়। কর্তৃপক্ষ স্বয়ংক্রিয়, আধা-স্বয়ংক্রিয় ও অন্যান্য অস্ত্র এবং নয়জন বিদ্রোহীর মৃতদেহ উদ্ধার করেছে। নিরাপত্তা বাহিনী এখনও আরো মৃতদেহ ও অস্ত্রের জন্য অনুসন্ধান করছে।

সরকার বেশ কয়েকটি কেন্দ্রীয়, দক্ষিণ ও পূর্ব রাজ্য জুড়ে বিস্তৃত ‘রেড করিডোর’ নামে পরিচিত বিদ্রোহী-উপদ্রুত অঞ্চল জুড়ে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করার জন্য হাজার হাজার সেনা মোতায়েন করেছে। গত মাসে, ছত্তিশগড় রাজ্যের গদচিরোলি এলাকায় খনিজ সমৃদ্ধ অঞ্চলের কয়েক ডজন মাওবাদী ঘাঁটির একটিতে এক ডজন বিদ্রোহী নিহত হয়েছে ।

ভারত উপজাতীয় সম্প্রদায়-অধ্যুষিত প্রত্যন্ত অঞ্চলে অবকাঠামো উন্নয়ন ও খনিজ উত্তোলনে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। সরকার দাবি করেছে, ২০১০ সালে ৯৬টি জেলায় যে বিদ্রোহ ছিল, তা ২০২৩ সালে ৪৫টি জেলায় নেমে এসেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office