শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে বাজেটের পর কীসের দাম বাড়বে, সস্তা হবে কী

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

ভারতের ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করেছেন দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে কর ছাড়ের ক্ষেত্রে বড় চমক রয়েছে। করমুক্তির ঘোষণায় স্বস্তি পেয়েছেন চাকরিজীবীরা।

প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের ওপর কর বাড়ানোর পাশাপাশি কিছু পণ্যে কর কমানোও হয়েছে, যা প্রভাব ফেলবে এসব পণ্যের দামে। একনজরে দেখে নেওয়া যাক ভারতের বাজেট কোন পণ্যের দামে কেমন প্রভাব ফেলছে।

ধূমপায়ীদের জন্য সুখবর নেই বাজেটে। দাম বাড়বে সিগারেটের। সিগারেটের ওপর ১৬ শতাংশ কর আরোপ করা হয়েছে বাজেটে।

রান্নাঘরের ইলেকট্রিক চিমনির দাম বাড়বে। বাজেটে চিমনির আন্তঃশুল্ক বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ থেকে ১৫ শতাংশ করেছে সরকার।

ইমিটেশন গয়নার দাম বাড়তে চলেছে। বাজেটে ইমিটেশন গয়নার ওপর প্রযুক্ত শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে। প্লাটিনাম ধাতুর যাবতীয় গয়নার দামও বাড়তে চলেছে। বাজেটে এই ধাতুর ওপর শুল্ক বাড়িয়ে দিয়েছে সরকার।

স্বর্ণের ওপর শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে কিছুটা বাড়তে পারে স্বর্ণের দামও। রুপার দাম বাড়তে চলেছে। রুপার ওপর প্রযুক্ত আন্তঃশুল্কের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে বাজেটে।

আমদানিকৃত রাবারের ওপর শুল্ক বাড়িয়ে ১০ শতাংশ থেকে ২৫ শতাংশ করে দিয়েছে সরকার। ফলে বাড়তে চলেছে টায়ার টিউবের দাম।

বিদেশি ইলেকট্রিক গাড়ির দাম বাড়বে। এই গাড়ির ওপর আমদানি শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে।

তবে কমছে দেশে তৈরি ইলেকট্রিক গাড়ির দাম। কাঁচামালের ওপর শুল্ক কমানো হয়েছে। কমবে হিরের দামও। বাজেটে হিরের ওপর প্রযুক্ত শুল্কে ছাড় দেওয়া হয়েছে।

বাজেটের পর সস্তা হবে লিথিয়াম ব্যাটারি। ব্যাটারির দাম বেশ খানিকটা কমতে চলেছে। শুল্কে ছাড় দিয়েছে সরকার। মোবাইলের যন্ত্রাংশের ওপর প্রযুক্ত আন্তঃশুল্কে ছাড় দেওয়া হয়েছে। ফলে কমবে মোবাইলের দাম। টিভির যন্ত্রাংশের আন্তঃশুল্কেও ছাড় দিয়েছে সরকার। ফলে টিভির দাম কমবে।

কমবে ক্যামেরার লেন্সের দামও। লেন্সের ওপর প্রযুক্ত শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে বাজেটে।

শিশুদের দেশি খেলনার দাম কমবে। বাজেটে খেলনার ওপর শুল্কে ছাড় দেওয়া হয়েছে।

ভারতীয় সাইকেলের দামও কমবে বাজেটের পর। ভারতে তৈরি সাইকেলের ওপর কর কমিয়ে দেওয়া হয়েছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office