শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

ভারতে মাথা ন্যাড়া করে তৃণমূলে যোগ দিলেন বিজেপির একঝাঁক কর্মী

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ২২ জুন ২০২১   |   প্রিন্ট   |   ১৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: জিনিউজ

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার বিজেপি কর্মী-সমর্থকরা দলে দলে যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে। মঙ্গলবার খানাকুলেও তৃণমূলে যোগ দিলেন এলাকার একঝাঁক বিজেপি নেতা-কর্মী। খবরে জিনিউজের।

খবরে বলা হয়, বিজেপির কর্মী হওয়াকে ভুল কাজ বলে স্বীকার করে মাথা ন্যাড়া করে যোগ দিয়ে এবার ব্যাপক আলোচনায় এসেছেন খানাকুলের বলপাই বিজেপি নেতা বিভাস মালিকের নেতৃত্বে একঝাঁক বিজেপি নেতাকর্মী। মঙ্গলবার তারা মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে যোগ দেন। অধিকাংশ নেতাকর্মীই মাথা ন্যাড়া হয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। আলোচিত ওই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের সংসদ সদস্য অপরূপা পোদ্দার।

তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়া বিজেপি কর্মীদের বরাত দিয়ে জিনিউজ জানায়, বিজেপিতে গিয়ে তারা ভুল করেছিলেন। সেই ভুলের প্রায়শ্চিত্ত করতেই মাথা ন্যাড়া হলেন। এখন থেকে তারা তৃণমূলের আদর্শ মেনেই কাজ করবেন।

নিজেদের দুর্বলতার কথা অস্বীকার করে বিজেপির আরামবাগ জেলা সভাপতি বিমান ঘোষ দাবি করেছেন, খানাকুলে বিভাস মালিকসহ কয়েকজন বিজেপিতে যোগ দিয়েছে। ওরা তৃণমূল থেকে বিজেপিতে এসেছিল। এখন দেখছে বিজেপিতে এসে কোনও লাভ নেই। আসলে ওরা ইনকাম করার জন্য এসেছিল। এখন ওরা সেটা বুঝতে পেরেছে। এরা কোনও দলের সম্পদ হতে পারে না। এরা ভবঘুরে। এতে দলের কোনও ক্ষতি হবে না। দলের আসল সমর্থকরা এখনও অত্যাচারিত হয়ে বিজেপিতেই রয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office