শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভালো আছেন খালেদা জিয়া: চিকিৎসকরা

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১২ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভালো আছেন, তার শারিরীক অবস্থাও স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার চিকিৎসক দলের প্রধান অধ্যাপক এফ এম সিদ্দিকর। সোমবার সন্ধ্যায় খালেদা জিয়ার বাস ভবন ফিরোজায় তার স্বাস্থ পরীক্ষা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

এফ এম সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তিনি ভালো আছেন, স্বাভাবিক আছেন। এখন পর্যন্ত করোনায় তার শারীরিক কোনো জটিলতা দেখা যায়নি।

বেগম জিয়ার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন জানতে চাইলে তিনি বলেন, ম্যাডামের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আজ পর্যন্ত যথেষ্ট ভালো আছে, আলহামদুলিল্লাহ। এভাবে এক সপ্তাহ গেলে বলা যাবে উনার শারিরীক অবস্থা শঙ্কা মুক্ত।

৪৮ ঘন্টা পর পর খালেদা জিয়ার শারিরীক পরীক্ষা করা হচ্ছে বলেও জানিয়েছেন চিকিৎসক দলের প্রধান অধ্যাপক এফ এম সিদ্দিকী।

আজ খালেদা জিয়ার স্বাস্থ পরীক্ষাট সময় বিদেশ থেকে কোনো চিকিৎসক ভার্চুয়ালি যুক্ত ছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের সাথে ইউকে থেকে চিকিৎসক যুক্ত ছিলেন। এ ছাড়া বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানও যুক্ত ছিলেন, তিনি সব কিছু তদারকি করছেন।

বিএনপি চেয়ারপারসন কে হাসপাতালে ভর্তি করা হবে কিনা জানতে চাইলে এফ এম সিদ্দিকী বলেন, এখন পর্যন্ত তাকে বাসায় রেখে চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত। তবে হাসপাতলে নেয়ার পরিস্থিতি দেখা দিলে সে প্রস্তুতিও আমাদের আছে।

আমরা সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছি। চিকিৎসক জানান, খালেদা জিয়া দেশের সবার কাছে দোয়া চেয়েছেন এবং বলেছেন সবাই যেন সাবধানে থাকে। স্বাস্থবিধি মেনে চলে।

এসময় তার সাথে ছিলেন খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন ও ডা. আল মামুন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office