শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ভাষা শহীদদের প্রতি বুবলীর শ্রদ্ধা

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

আজ মহান একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস। ৭১ বছর আগে এই দিনে মাতৃভাষার অধিকার রক্ষার দাবিতে রাজপথে নেমেছিলেন বাংলার বীর সন্তানরা। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে কর্মসূচি পালন করতে গিয়ে বুকের তাজা রক্ত দিয়ে প্রাণ হারান সালাম, রফিক, জব্বার, বরকত, শফিকসহ আরও অনেকে।

প্রতি বছর দিনটি শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। ১৯৯৯ সালে জাতিসংঘের স্বীকৃতির পর আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে সারা বিশ্বেই পালন করা হয় একুশে ফেব্রুয়ারি।

এ দিনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ থেকে তারকা অনেকেই নিজেদের অনুভূতি ব্যক্ত করছেন। তেমনই একজন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পুত্র শেহজাদ খান বীরের ছবিসহ এক স্ট্যাটাসে বুবলী লেখেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধান্জলি’।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office