শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

ভিটে বেচে মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১১ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ভিটে বেচে মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ

ছবি: সংগৃহীত
সাহেব আলী পেশায় রাজমিস্ত্রি। মুক্তিযুদ্ধভিত্তিক ৭১টি ভাস্কর্য বানাতে গিয়ে তার প্রথম সংসার ভেঙে গেলেও ছাড়েননি নির্মাণ কাজ। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে এক এক করে ৬৬টি মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য বানিয়েছেন। কোনো অনুদান নয়, নিজের বসতভিটে বিক্রি করে নিরক্ষর এ মানুষটি এ মহৎ কর্ম সম্পাদন করছেন। আরো ৫টি ভাস্কর্য নির্মাণাধীন, তবে প্রয়োজন অর্থ। সাহেব আলীর এ হস্তশিল্প দেখতে অগণিত মানুষের ভিড় জমে তার গ্রামের বাড়িতে।

 

পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুরের অজপাড়াগাঁয়ের মৃত আব্দুল আজিজের ছেলে সাহেব আলী। দ্বিতীয় স্ত্রী পিয়ারা, ছেলে হাসান-হোসেন এবং মেয়ে নিলিমা ও নিলুফাকে নিয়ে সাতান্ন বছরের কোঠায় তিনি। এক ছেলে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রতিবন্ধী। ১৯৯৬ সালে মুন্সীগঞ্জের একটি চালের মিলে কর্মরত অবস্থায় সহকর্মী (বিরাঙ্গনা) রাহিমার কাছে ৭১’র কাহিনী শুনে মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য বানাতে উদ্বুদ্ধ হন। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস, ঐতিহ্য তুলে ধরতে এ নীরব সংগ্রামে নামেন তিনি। কখনো অর্ধাহারে, কখনো অনাহারে দিন পার করে ভাস্কর্য বানানোর কাজে নিজেকে নিয়োজিত রাখেন। সরকারি বা কোনো দাতা সংস্থা তার এ শিল্পকর্মের কাজে সহায়তা দিলে স্বাধীনতার অজানা ইতিহাস, ঐতিহ্য ভালোভাবে তুলে ধরার সুযোগ পাবেন বলে আশা করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office