শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

ভুটানকে হারাল বাংলাদেশ

খেলা ডেস্ক   |   শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

২০২৩ এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এতে টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ। এর আগে সিঙ্গাপুরকে হারিয়েছে লাল-সবুজের ছেলেরা।

কমলাপুর শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু থেকেই ভুটানকে আক্রমণে ব্যতিব্যস্ত করে বাংলাদেশি যুবারা। বেশিক্ষণ দেরি করতে হয়নি, খেলার দশম মিনিটে নাজিমের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ডানপাশ থেকে বাদশা মিয়ার দারুণ এক ক্রসে হেডে ভুটানের গোলরক্ষককে ফাঁকি দেন নাজিম।

এগিয়ে যাওয়ার পরেই অগোছালো ফুটবল খেলে বাংলাদেশ। সেই সুযোগে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে ভুটান। অবশ্য পারেনি সমতায় ফিরতে।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে যুবারা। অবশেষে টানা আক্রমণ করার সুফল পায় বাংলাদেশ। ম্যাচের ৭৩ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় স্বাগতিকরা। ইমরান খানের ফ্রিকিকে হেডে গোল করেন মোলতাজিম আলম হিমেল। তবে বাকি সময়ে ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজ জার্সিধারীরা।

৯ অক্টোবর ইয়েমেনের বিপক্ষে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office