শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মাঠে লড়াই হলেও সম্মানবোধ আছে: কোহলি

খেলা ডেস্ক   |   সোমবার, ০৫ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াই পুরনো। পূর্বে দুই দলের ক্রিকেটারদের মধ্যে দা-কুমড়ো সম্পর্কের ঘটনা ছিল। শহীদ আফ্রিদির সঙ্গে বনিবনা হতো না গৌতম গম্ভীরের। হরভজন সিংয়ের সঙ্গে দ্বন্দ্ব বেধেছে শোয়েব আখতারের।

তবে বাবর আজম-বিরাট কোহলি, রোহিত শর্মা-শাহিন আফ্রিদিদের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। মাঠে দুই দল জয়ের জন্য যুদ্ধ করে। তবে একে অপরের প্রতি পারস্পারিক সম্মান আছে। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরে ৫ উইকেটে হারের পর এমনটাই বলেছেন বিরাট কোহলি।

তিনি বলেন, ‘বাবর আজমসহ পাকিস্তানের অন্য ক্রিকেটারদের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। গত বছরের বিশ্বকাপেও দেখেছি। তাদের সঙ্গে আমাদের লড়াইটা খুবই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ। কিন্তু একে-অপরের প্রতি পারস্পারিক সম্মান আছে।’

সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি পাকিস্তান ব্যাটার বাবর আজমের প্রশংসাও করেছেন। কোহলির মতে, বাবর ভালো ছেলে। তার সঙ্গে খুবই ভালো আলাপ-আলোচনা হয় তার। বয়সে বাবর ছোট হওয়ায় হয়তো ওই পর্যায়ের আত্মীক সম্পর্ক নেই। তবে সম্মানবোধ আছে। বাবর শিখতে খুবই আগ্রহী বলেও মন্তব্য করেছেন কোহলি।

তিনি বলেন, ‘সে খুবই প্রতিভাবান এবং শিখতে উন্মুখ। ২০১৯ বিশ্বকাপের পরে তার সঙ্গে আমার কথা হয়েছিল। আমি তিন ফরম্যাটে তার পারফরম্যান্স দেখে মোটেও বিস্মিত না। তার সঙ্গে দেখা হলে সবসময়ই ভালো লাগে।’

নিজের ব্যাটিং এবং ফর্মে ফেরা নিয়েও কথা বলেছেন সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট। জানান যে, শারীরিক বিশ্রামের চেয়ে তার মানসিক বিশ্রাম দরকার ছিল বেশি। এক মাস ব্যাট ধরবেন না, এটা তিনি ভাবতেই পারেননি। কিন্তু প্রয়োজনের তাগিদে সেটা করেছেন। এছাড়া টেস্ট নেতৃত্ব ছাড়ার পরে এমএস ধোনি ছাড়া কেউ তাকে ফোন করেনি বলেও মন্তব্য করেছেন বিরাট।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office