শিরোনাম
সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক মখলিছুর রহমান নির্বাচিত রোহিঙ্গা প্রত্যাবাসন ও গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহায়তা চাইলেন স্পিকার চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা এলডিসি উত্তরণে সিদ্ধান্তের মতোই ব্যতিক্রমী কৃতিত্ব দেখাতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ কুলাউড়ায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা সাইফুল সিদ্দিকীর বিএনপিতে যোগদান! দেশ-বিদেশে সমালেচনার ঝড় আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে রোববার নতুন বোর্ড গঠন আন্দোলন নয়, সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ হচ্ছে নির্বাচন : চিফ হুইপ

মারামারি করে নিষিদ্ধ ৩ পাকিস্তানি ক্রিকেটার

খেলা ডেস্ক   |   শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মারামারি করে নিষিদ্ধ ৩ পাকিস্তানি ক্রিকেটার

সংগৃহীত ছবি

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ও দ্বিপাক্ষিক সিরিজে ব্যস্ত সময় কাটছে ক্রিকেট বিশ্বের। একই সময়ে ন্যাশনাল ওমেন্স ক্রিকেট চ্যাম্পিয়নশিপ চলছে পাকিস্তানে। তবে এরই মাঝে ঘটেছে এক বিপত্তি। মারামারিতে জড়িয়েছেন দেশটির তিন নারী ক্রিকেটার, যেখানে দুজনে মিলে অরেকজনকে মারধরের অভিযোগ উঠেছে। পরে মার খাওয়া সেই ক্রিকেটারের অভিযোগের পর তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তিন নারী ক্রিকেটার হচ্ছেন— সাদাফ শামস, ইয়ুসরা আমির ও আয়েশা বিলাল। সংবাদমাধ্যমের তথ্যমতে– সাদাফ ও ইয়ুসরার সঙ্গে প্রথমে আয়েশার বাদানুবাদ হয়। পরে দুই সতীর্থের মার খেয়ে নাক দিয়ে রক্তও ঝরে আয়েশার। সংবাদমাধ্যম জিও সুপার এই তথ্য নিশ্চিত করেছে।

তাদের প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনায় দুদিন বিষয়টি নিয়ে তেমন জানাজানি হয়নি। পরে আয়েশা পিসিবির কাছে অভিযোগ করলে, তিনজনকেই অনির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করা হয়। ফলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলমান ওমেন্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন না এই তিন ক্রিকেটার।

জানা গেছে, ২০ ওভারের ফরম্যাটে চলমান চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হচ্ছে। ফলে অভিযুক্ত ক্রিকেটাররা বর্তমানে অবস্থান করছেন রাওয়ালপিন্ডিতে। সেজন্য শিগগিরই সেখানে উড়াল দেবেন পাকিস্তান ওমেন্স ক্রিকেটের প্রধান তানিয়া মালিক। এরপর পুরো বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ক্রিকেটারদের ব্যাখ্যা ও তদন্ত করা হবে।

উল্লেখ্য, ওমেন্স চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে ৬টি রাজ্য– করাচি, লাহোর, মুলতান, পেশাওয়ার, কোয়েটা ও রাওয়ালপিন্ডি। ১৭ দিনের এই টুর্নামেন্টে প্রতিটি দল ১০টি করে ম্যাচ খেলবে। যেখান শীর্ষ দুই দল উঠবে ফাইনালে। ধারণা করা হচ্ছে— পাকিস্তান জাতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য এই টুর্নামেন্ট ক্রিকেটারদের প্রতিভা প্রমাণের বেশ ভালো একটা সুযোগ।

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে বাংলাদেশে। যার জন্য পাকিস্তান উপযুক্ত ক্রিকেটার বাছাইয়ের প্রক্রিয়া চালাবে চলমান এই ঘরোয়া টুর্নামেন্ট থেকে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office