শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুর-১: গোল চত্বর অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

জাতীয় ডেস্ক   |   বুধবার, ০১ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিরপুর-১: গোল চত্বর অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

সংগৃহীত ছবি

মিরপুর-১ নম্বর গোল চত্বর অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। শ্রমিকদের অবরোধে এ সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে এ চিত্র দেখা গেছে।

বেলা ১০টা ৪০ মিনিট থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত সেখানে অবস্থান করে দেখা যায়, গার্মেন্টস শ্রমিকরা অনেকেই লাঠি হাতে অবস্থান নিয়েছেন। সড়কে লাঠিসোটা হাতে মিছিল করছেন শ্রমিকরা।

আন্দোলনকারী শ্রমিকরা জানান, গতকাল সরকারদলীয় লোকজন তাদের ওপর হামলা করেছে। এতে একজন শ্রমিক মারা গেছেন বলে তারা অভিযোগ করেন।

আন্দোলনরত একজন শ্রমিক বলেন, আগামী বছর নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন হওয়ার কথা। এজন্য চলতি মাসে তাদের গ্রেড ঠিক করার কথা। কিন্তু মালিকপক্ষ গ্রেড পরিবর্তন ও বেতন বাড়ানোর কোনো উদ্যোগ নেয়নি। তার ওপর আবার আন্দোলন করলে শ্রমিক মারা হচ্ছে। তারা (মালিকপক্ষ) আগের বেতন বহাল রেখেই গার্মেন্টস চালাতে চায়।

এদিকে শ্রমিকরা রাস্তায় অবস্থান নিলেও তাদের রাস্তা থেকে সরাতে দেখা যায়নি। সেখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ৫টি গাড়ি টহল দিতে দেখা যায়।

এর আগে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত পোশাক শ্রমিকরা মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে সকাল ৯টায় মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে ১৪ নম্বরের দিকে চলে যান তারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office