শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক
Advertise with us

মিষ্টি আলু খেলেই ভালো থাকবে চোখের স্বাস্থ্য

লাইফস্টাইল ডেক্স   |   বুধবার, ০৩ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিষ্টি আলু খেলেই ভালো থাকবে চোখের স্বাস্থ্য

সংগৃহীত ছবি

আজকাল চোখের সমস্যায় ছোট-বড় সবাই ভুগছেন। এর মূল কারণ হলো দিনের বেশিরভাগ সময়ই মোবাইল, কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে দিন কাটান সবাই। এসব যন্ত্রের স্ক্রিন থেকে বেরিয়ে আসে নীল আলো। আর এই আলো চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর।

এমনকি এই আলোর কারণে চোখ নষ্ট হতে থাকে ও ড্রাই আইজের মতো সমস্যার ফাঁদে পড়ার ঝুঁকিও বাড়ে। একই সঙ্গে অল্প বয়সেই পিছু নিতে পারে ম্যাকুলার ডিজেনারেশনের মতো জটিল অসুখ।

তাই তো চোখের হাল ফেরাতে চাইলে আপনাকে স্ক্রিন টাইম কমাতেই হবে। আর তার পাশাপাশি ডায়েটে রাখুন মিষ্টি আলু। এই সবজি চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে।

জানলে অবাক হবেন, এই অবহেলিত সবজিতে আছে পর্যাপ্ত পরিমাণে বিটা ক্যারোটিন। আর এই উপাদান শরীরে প্রবেশ করার পর ভিটামিন এ’তে রূপান্তরিত হয়। তাই চোখ ভালো রাখতে নিয়মিত খেতে পারেন মিষ্টি আলু।

এই আলুতে আরও আছে উপকারী অ্যান্টি অক্সিডেন্টের ভাণ্ডার। যা বয়সজনিত চোখের সমস্যার ঝুঁকি কমায়। একই সঙ্গে এসব অ্যান্টি অক্সিডেন্টের গুণে ছানি, গ্লুকোমার মতো জটিল অসুখের ফাঁদও এড়িয়ে চলা সম্ভব হবে।

শুধু চোখের স্বাস্থ্য নয়, বরং পুরো শরীরেরও খেয়াল রাখে এই সবজি। এটি ইমিউনিটি বাড়াতে পারে। ফলে সহজেই এড়িয়ে যেতে পারবেন একাধিক সংক্রামক অসুখের ফাঁদ।

সূত্র: হেলথলাইন

Facebook Comments Box
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office