শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

মুক্তি পেল সাকিব অভিনীত প্রথম শর্টফিল্ম

স্পোর্টস ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুক্তি পেল সাকিব অভিনীত প্রথম শর্টফিল্ম

সংগৃহীত ছবি

রমজান মাসে ইফতার ও সেহরি নিয়ে চিন্তার অন্ত নেই ব্যাচেলারদের। বিশেষত যারা পড়ালেখা কিংবা চাকরির সুবাদে পরিবারের চেয়ে দূরের কোন শহরে থাকেন। তেমনি এক যুবকের গল্প নিয়ে শুরু হয় শর্টফিল্মটি। টিউশন করে নিজের ব্যয় বহন করা সেই যুবক পথশিশুদের দেখে তাদের সঙ্গে ইফতারের ইচ্ছা জাগে। এভাবে ভারী হতে থাকে সেই দল। তবে একসময় তাদের জন্য খরচ বহন করাও যখন তার জন্য দুঃসাধ্য হয়ে ওঠে, তখন চিত্রপটে এসে হাজির হন সাকিব আল হাসান।

একটি মোবাইল কোম্পানির জন্য বানানো সেই শর্টফিল্ম আজ (১৩ এপ্রিল) মুক্তি পেয়েছে। ‘অমলিন থাকুক প্রতিটি হাসি’ নামের এই বিজ্ঞাপনী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সাকিব অভিনীত প্রথম কোনো কন্টেন্ট।

ক্রিকেট মাঠ, বিজ্ঞাপনের শুটিং কিংবা কোনো শো-রুম উদ্বোধন সব জায়গায় সমান ব্যস্ততা সাকিবের। কিছুদিন আগেও তার কাছে জানতে চাওয়া হয়েছিল, এতকিছু একসঙ্গে কিভাবে সামলান। জবাবে সাকিব জানিয়েছিলেন, ‌‘যে পারে সে সবই পারে’। তিনি শুধু মুখেই বলেন না, আরও একবার তার প্রমাণ দিলেন তারকা এই অলরাউন্ডার।

গত মাসে আয়ারল্যান্ড সিরিজ চলাকালেই ম্যাচের বিরতিতে চট্টগ্রামের সিআরবিতে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নেন সাকিব। যা আজ মুক্তি পেয়েছে। মূলত এটি একটি মোবাইল কোম্পানির জন্য তৈরীকৃত স্বল্পদৈর্ঘ্য চলচিত্র। মুক্তির আগেরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি ভক্তদের সঙ্গে ভাগাভগি করেছিলেন সাকিব।

স্বল্পদৈর্ঘ্য ওই চলচ্চিত্রে একটি উক্তি ছিল- ‘যে অন্যদের পাশে দাঁড়ায়, আল্লাহও তার পাশে দাঁড়ান।’ সেই উক্তির সঙ্গে মিল রেখে সাকিব ওই যুবকের উদ্যোগ ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর তাদের খরচ যোগাতে মোবাইল বিক্রি করা যুবকের পাশে দাঁড়ায় শহরের অসংখ্য মানুষ। মোবাইল উপহার দেন সাকিবও। ধর্মীয় রীতির সঙ্গে মিল রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে সেই শর্টফিল্মে। এতে অভিনয় করেছে প্রান্তর দস্তিদারসহ আরও বেশ কয়েকজন গুণী অভিনেতা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office