শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

মুশফিককে কিপিংয়ে রাখার পক্ষে সাকিব

খেলা ডেস্ক   |   সোমবার, ২২ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

গুঞ্জন রয়েছে এশিয়া কাপ দিয়ে টি-টোয়েন্টিতে আবারো কিপিংয়ে ফিরছেন মুশফিকুর রহিম। অবশেষে সেটারই সত্যতা মিলল আজ। শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন অধিনায়ক সাকিব আল হাসানের কন্ঠে শোনা গেল মুশফিকের এমন প্রত্যাবর্তনের কথাই।

দলের উইকেট কিপিং নিয়ে প্রশ্ন করা হলে সাকিব জানান, উইকেটের পেছনে মুশফিক যদি থাকেন তাহলে তার জন্য কাজটা সহজ হয়ে যায়।

এ বিষয়ে তিনি বলেন, ‘তিনি উইকেটকিপিং করলে আমার লাইফটা (অধিনায়কত্ব করা) অনেক সহজ হয়ে যাবে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে, টি-টোয়েন্টিতে সময়টা খুব কম থাকে। তো যেটা হয় যে, ফিল্ডারদের খুব সহজেই তিনি পরিবর্তন করতে পারেন। আমার কাছে শোনারও দরকার হয় না। তো আমার লাইফটা অনেক সহজ হয়ে যায়। তারা দুইজন (মুশফিক, মাহমুদউল্লাহ) খুবই গুরুত্বপূর্ণ অংশ (দলের)। তারা জানেন তাদের দায়িত্ব বা চ্যালেঞ্জগুলো কি কি। তারা জানেন, তারা আসলে কোন অবস্থায় আছেন। তো আমার আলাদা করে এখানে কিছু বলার নেই। এতদিন ধরে খেলার পরে এই পুরো অবস্থা সম্পর্কে তারা ভালোভাবেই অবগত আছেন।’

চলতি মাসের ২৭ তারিখ থেকে শুরু হবে এশিয়ার এই শ্রেষ্ঠত্বের লড়াই। আর এই এশিয়া কাপ খেলতে আগামীকাল মঙ্গলবার দেশ ছাড়বে সাকিবের দল। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট। প্রতিপক্ষ আফগানিস্তান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office