শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মুশফিক-মিরাজও ওপেনিং করতে পারে

খেলা ডেস্ক   |   সোমবার, ১৫ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বাংলাদেশের এশিয়া কাপের দলে নেই পরীক্ষিত কোন ওপেনার। লিটন দাস ইনজুরিতে পড়েছেন। মুনিম শাহরিয়ার পরীক্ষায় ফেল করেছেন। টি-২০ ফরম্যাটে ভালো করেননি এনামুল হকও। তবে ওয়ানডে ফরম্যাটে ভালো করায় দলে রাখা টিকে গেছেন তিনি। তার সঙ্গে দলে নিয়মিত ওপেনার হিসেবে আছেন কেবল একটি টি-২০ খেলা পারভেজ ইমন।

সাকিব আল হাসান টি-২০ নেতৃত্বে ফিরলেও আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের দুই ম্যাচে একাদশ সাজাতে তাকে বিপাকে পড়তে হবে। তবে বিসিবির ডিরেক্টর ও জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, টি-২০ ফরম্যাটের ব্যাটিং অর্ডার অতো চিন্তার মতো বিষয় নয়।

সোমবার সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘বিজয় এবং ইমন ছাড়াও ওপেনিংয়ে আমাদের আরও কিছু অপশন আছে। সাকিব ওপেনিংয়ে খেলতে পারে, মুশফিক খেলতে পারে। মেহেদি মিরাজ কিংবা শেখ মাহেদিও ওপেনিংয়ে খেলতে পারে। ব্যাটিং অর্ডার নিয়ে আমি চিন্তিত না।’

সাকিব কিছুটা আগ্রাসী অধিনায়ক হওয়ায় তাকে নেতৃত্বভার দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন সুজন। তিনি চান দলের ক্রিকেটাররা ১৮০ রান করার মতো ব্যাটিং করুক। বড় রান করতে গিয়ে ১০০ বা ১১০ রানে আউট হলেও কিছু মনে করবেন না বলে জানিয়েছেন সাবেক ক্রিকেটার ও অধিনায়ক।

সুজন বলেন, ‘আমরা এই ফরম্যাটে ভালো করছি না, সেজন্য নানান কিছুর চেষ্টা করছি। সেজন্য সাকিবকে নেতৃত্বে ফেরানো হয়েছে। এই ফরম্যটের সেরা ক্রিকেটার সে। বিশ্বব্যাপী অনেক ম্যাচ খেলেছে। সাকিব কিছুটা আগ্রাসী অধিনায়ক। সেজন্য আমরা তাকে দায়িত্ব দিয়েছে।’

এশিয়া কাপে বাংলাদেশ আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের দুই ম্যাচ খেলবে। দুই দলই সাম্প্রতিক সময়ে বাংলাদেশের চেয়ে ভালো ক্রিকেট খেলছে। ওই গ্রুপ থেকে সুপার ফোরে যাওয়া কঠিন। সুজন জানান, তারা দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিয়ে শঙ্কিত। তবে ওই বাধা দল পেরোতে পারবে বলে আশা করছেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office