শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

মেসিদের ম্যাচে রেফারির দায়িত্বে ‘পুলিশ ইন্সপেক্টর’

খেলা ডেস্ক   |   বুধবার, ৩০ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

কাতার বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে বুধবার রাত ১টায় মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউরোপের দেশ পোল্যান্ড। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন ডাচ পুলিশ ইন্সপেক্টর ড্যানি মেকেলিয়ে। এছাড়াও তার সহকারী হিসেবে থাকবেন হেসেল স্টেস্ট্রা ও ইয়ান দে ভ্রিজ। চতুর্থ রেফারি হিসেবে থাকবেন হন্ডুরাসের সাইদ মার্টিনেজ।

ড্যানি মেকেলিয়ে বর্তমানে নেদারল্যান্ডসের রটারড্যাম প্রদেশের পুলিশ ইন্সপেক্টরের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের রেফারি প্রশিক্ষক হিসেবেও কর্মরত আছেন।

মাত্র ১৬ বছর বয়সে রেফারি হিসেবে আবির্ভূত ড্যানি মেকেলিয়ে। ২০০৯ সালে ডাচ লিগে অভিষেক হওয়া এই রেফারি এখন পর্যন্ত ৫৮৯টি ম্যাচ পরিচালনা করেছেন। এ সময়ে ১৮৫৪টি হলুদ কার্ড ও ৭৫টি লাল কার্ড দিয়েছেন তিনি। ২০১৭ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ফিফার সঙ্গে তার যাত্রা শুরু হয়।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্ব পালন করেন মেকেলিয়ে। ২০১৯-২০ সালের ইউরো লিগ ফাইনাল ও ২০২০ সালের ইংল্যান্ড-ইতালির ইউরো ফাইনালের রেফারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি নিজেও তৃতীয় ডিভিশনে ফুটবল খেলেছেন। চোটের কারণে সেই ক্যারিয়ার বেশি দূর এগোয়নি।

পেশায় পুলিশ এবং রেফারি হলেও ফুটবলকে প্রাণ দিয়ে ভালোবাসেন মেকেলিয়ে। মেসি তার অন্যতম পছন্দের ফুটবলার। কিন্তু তাই বলে নিজের দায়িত্ব পালন করার সময় মেসিকে বাড়তি সুবিধে দিতে নারাজ ডাচ রেফারি। তার চোখে সবাই সমান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office