শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

মেসির ইনজুরি শঙ্কা, অনুশীলন করলেন আলাদা

খেলা ডেস্ক   |   শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

সৌদি আরবের বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরু করেছে আর্জেন্টিনা। তবু গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে আকাশি-নীল জার্সিধারীদের। তাদের শক্তি বিচারে সমীকরণও খুব কঠিন নয়। কেবল জিততে হবে বাকি দুই ম্যাচেই।

অপ্রত্যাশিত হারের পর লিওনেল মেসি বলেছিলেন, তাদের আরও ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। কিন্তু শনিবারের ম্যাচের আগে অনুশীলনই একসঙ্গে করতে পারলো না আলবিসেলেস্তেরা। সংবাদ মাধ্যম জানিয়েছে, ইনজুরি শঙ্কা আছে দলটির সেরা তারকা লিও’র। সেজন্য শুক্রবার আলাদা ট্রেনিং করেছেন তিনি।

জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার আগে ইনজুরিতে ছিলেন মেসি। বাঁ-পায়ের হাঁটুর নিচের মাংসপেশীর ব্যথায় ভুগছিলেন তিনি। ওই ইনজুরি কাটিয়ে বিশ্বকাপের আগে পিএসজি শেষ লিগ ম্যাচে ৭৫ মিনিট খেলেছিলেন। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গা গরমের ম্যাচে মেসি খেলবেন না বলে গুঞ্জন ছিল।

কিন্তু কোচ স্কালোনি ওই প্রস্তুতি ম্যাচে মেসিকে পুরো ম্যাচ খেলান। ইনজুরি ফিরে না আসলেও মেসি কিছুটা অস্বস্তিতে ছিলেন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বলে সৌদি আরবের বিপক্ষে ম্যাচের একদিন আগে তিনি মাঠের অনুশীলনে ছিলেন না।

সংবাদ মাধ্যম মার্কা দাবি করেছে, সৌদি ম্যাচে তার ওই ব্যথা পুনরায় কিছুটা ফিরে এসেছে। সেজন্য তিনি আলাদা অনুশীলন করেছেন। ওদিকে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম দাবি করেছে যে, মেসি নিজেকে দলের চিকিৎসক ও ফিজিক্যাল স্পেশালিস্টদের হাতে ছেড়ে দিয়েছেন। তবে এও বলা হয়েছে, মেসির খেলা নিয়ে তেমন কোন সংশয় নেই। শুধু প্রশ্ন থেকে গেলো, বাঁচা-মরার ম্যাচে পূর্ণ ফিট মেসিকে ছাড়া আর্জেন্টিনা পেরে উঠবে তো?

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office