শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ম্যাথুস-ধনঞ্জয়ার শতরানের জুটি ভাঙলেন সাকিব

খেলা ডেস্ক   |   বুধবার, ২৫ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ঢাকা টেস্টের তৃতীয় দিনের চার ঘণ্টা বৃষ্টির পেটে গেছে। প্রথম সেশনের বোলিং রিদম তৃতীয় সেশনে ধরে রাখতে পারেনি বাংলাদেশ। দুই লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেল ম্যাথুস ও ধনাঞ্জয়া ডি সিলভা তুলে নেন ফিফটি। এরপর ফিরেছেন ধনাঞ্জয়া।

শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৮৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬৬ রানে ব্যাট করছে। ম্যথুস ৫২ রানে খেলছেন। তার সঙ্গী হিসেবে নেমেছেন দিনেশ চান্দিমাল। ধনাঞ্জয়া ৫৮ রানে আউট হয়েছেন। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে শ্রীলঙ্কা ৯৯ রানে পিছিয়ে আছে।

দ্বিতীয় দিন শ্রীলঙ্কা ২ উইকেটে ১৪৩ রান তুলেছিল। তৃতীয় দিন শুরুতেই ফিরে যান নাইট ওয়াচম্যান কাসুন রাজিথা। লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নেকে ৮০ রানে বোল্ড করে দেন সাকিব। তৃতীয় দিন মাত্র ১০ রান যোগ করেন তিনি।

শ্রীলঙ্কার বিপদে ব্যাট করতে নামেন ম্যথুস ও ধনাঞ্জয়া। তারা দু’জন যখন সেট হওয়ার চেষ্টা করছে তখনই নামে বৃষ্টি। ঝুম বৃষ্টি ঘণ্টাখানেক পরে থামলেও মাঠ খেলার উপযুক্ত করতে লেগে যায় প্রায় তিন ঘণ্টা।

এর আগে মুশফিকুর রহিম ও লিটন দাসের রেকর্ড জুটিতে বাংলাদেশ প্রথম ইনিংস করে ৩৬৫ রান তোলে। মুশফিকুর রহিম দলের পক্ষে সর্বোচ্চ ১৭৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। লিটন কুমার খেলেন ১৪১ রানে ইনিংস। আর কেউ বিশ রানের ঘরে ঢুকতে পারেননি। শ্রীলঙ্কার পেসার রাজিথা পাঁচটি ও অসিথা ফার্নান্দো চার উইকেট তুলে নেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office