শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

যুক্তরাষ্ট্রের কাছে হেরে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো উইকেটে না খেলাকে দুষলেন শান্ত

খেলা ডেস্ক   |   বুধবার, ২২ মে ২০২৪   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের কাছে হেরে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো উইকেটে না খেলাকে দুষলেন শান্ত

সংগৃহীত ছবি

স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে প্রথম টি-টোয়েন্টিতে হারের কারন হিসেবে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে ভালো উইকেটে না খেলাকে দুষলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গত রাতে ম্যাচ শেষে নাজমুল জানান, আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও ভালো উইকেটে খেলিনি।

এ মাসের শুরুতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। সিরিজটি ৪-১ ব্যবধানে জিতেছিলো টাইগাররা। সিরিজ জিতলেও, খর্বশক্তির জিম্বাবুয়ের বিপক্ষে আশানুরূপ পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। মাত্র দুই ম্যাচে দেড়শ রানের কোটা পার করতে পারে তারা। এরমধ্যে সর্বোচ্চ দলীয় রান ছিলো ১৬৫।

জিম্বাবুয়ের বিপক্ষে জ¦লে উঠতে না পারলেও, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভালো পারফরমেন্স করতে মরিয়া ছিলো বাংলাদেশ। কিন্ত প্রথম ম্যাচেই যুক্তরাষ্ট্রের কাছে হারের লজ্জায় ডুবতে হয় টাইগারদের। ৫ উইকেটে ম্যাচ হারের পেছনে ব্যাটারদের দায় দেখছেন বাংলাদেশ দলনেতা নাজমুল। তিনি বলেন, ‘আমরা ভালো ব্যাট করিনি। শুরুটা ভালো হয়েছিলো কিন্তু মাঝে কিছু উইকেট হারিয়ে ফেলি। আমরা যদি আরও ২০ রান বেশি করতাম তাহলে ভালো সংগ্রহ পেতাম।’

যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে ২ উইকেটে ৩৭ রান তুলতে পারে বাংলাদেশ। মাঝের ওভারগুলোতে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করতে পারেনি তারা। ১২তম ওভারে দলীয় ৬৮ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। পঞ্চম উইকেটে তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের ৪৭ বলে ৬৭ রানের জুটিতে ৬ উইকেটে ১৫৩ রানের পুঁজি পায় টাইগাররা।

মাহমুদুল্লাহ ২২ বলে ৩১ রানে থামলেও, ৪৭ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন হৃদয়।

ব্যাটারদের জ¦লে উঠতে না পারার কারণ হিসেবে উইকেটের দোষ দিয়েছেন নাজমুল। তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। তবে এটা মানসিক ব্যাপার। আশা করি ব্যাটাাররা ঘুরে দাঁড়াতে পারবে।’

প্রথম ম্যাচে হারের আরও একটি কারন হিসেবে বাংলাদেশের পেসারদের কাঠগড়ায় তুলেছেন নাজমুল। ডেথ ওভারে খুবই বাজে বোলিং করেছেন মুস্তাফিজু রহমান ও শরিফুল ইসলাম। ১৭ ও ১৯তম দুই ওভারে মুস্তাফিজ ৩২ রান এবং ১৮তম ওভারে ১৪ রান দেন শরিফুল।

নাজমুল বলেন, ‘দলের স্পিনাররা ভালো বোলিং করেছে। আমাদের পেসাররা শেষ দুই-তিন ওভারে পরিকল্পনা মতো বোলিং করেনি। আশা করি পরের ম্যাচে ভালো করবে তারা।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office