শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৩০ লাখ কোটি ডলার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

কোভিড মোকাবিলায় রেকর্ড পরিমাণ ঋণ নিয়েছে বিভিন্ন উন্নত দেশের সরকার। অনেক দেশের ঋণের পরিমাণ মোট দেশজ উৎপাদন বা জিডিপিকেও ছাড়িয়ে গেছে। এতে ঋণের চাপে রেকর্ড ভাঙল আমেরিকার জাতীয় ঋণের পরিমাণ। মঙ্গলবার বাইডেন সরকারের রাজস্ব বিভাগের তথ্যানুসারে, দেশটির জাতীয় ঋণ এখন ৩০ লাখ কোটি ডলারের বেশি।

মার্কিন রাজস্ব বিভাগের তথ্য জানাচ্ছে, সরকারি ঋণের পরিমাণ গত বছরের জানুয়ারি থেকে ২০২২ সালের জানুয়ারিতে বেড়েছে প্রায় ৭ লাখ কোটি ডলার। ২০২১ সালের জানুয়ারি মাসে আমেরিকার ঋণের পরিমাণ ছিল প্রায় ২৩ লাখ কোটি ডলার।

এই আকাশছোঁয়া ঋণের একাধিক কারণ দেখিয়েছে মার্কিন প্রশাসন। প্রথমেই আছে করোনাভাইরাস। দুই বছর ধরে কোভিড মহামারির সঙ্গে লড়াই করছে একাধিক দেশ। করোনার কারণে চিকিৎসা খাতে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে, ব্যয় বেড়েছে প্রশাসনের। এ ছাড়া এই মহামারি পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। সিএনএনের দাবি, ২০১৯ সালের শেষের দিকে জাপান ও চীনের বিনিয়োগকারীদের প্রায় ৭ লাখ কোটি ডলার ঋণ নিয়েও আবার ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিশ্বের প্রবল শক্তিধর রাষ্ট্রের রেকর্ড ঋণের আরেকটি কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, ২০০৮ সাল থেকেই ঋণের পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছিল। তারপর ঋণের বোঝা বাড়িয়েছে করোনা মহামারি।
তথ্যানুসারে, ২০০৭ সালে মন্দা শুরুর সময় যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ছিল ৯ লাখ কোটি ডলারের বেশি। সেটা বাড়তে বাড়তে ২০ লাখ কোটিতে পৌঁছায় ডোনাল্ড ট্রাম্পের আমলে। এই ঋণের বোঝা বেড়েছে করোনাকালে। জো বাইডেনের আমলে সব মিলিয়ে ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৩০ লাখ কোটি ডলারের বেশি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office