শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রংপুরকে হারিয়ে টানা ৯ জয়ে কোয়ালিফায়ারে কুমিল্লা

  |   শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

রংপুর রাইডার্সকে ৭০ রানে হারিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। জবাবে মাত্র ১৭ ওভারে ১০৭ রানে অলআউট হয় রংপুর রাইডার্স। এটি কুমিল্লার টানা নবম জয়। এই ম্যাচ হারায় রংপুরকে খেলতে হবে এলিমিনেটর।

টস হেরে ব্যাট করতে নামে কুমিল্লা। দুই ওপেনার রিজওয়ান ও লিটন ভালো শুরু করেন। পাঁচ ওভারে ৪৩ রান যোগ করে ওই জুটি ভাঙে। এরপর ফেরেন সুনীল নারিস (৮)। রান বড় করতে পারেননি ইমরুল কায়েসও (১৯)।

তবে লিটন দাস ভালো খেলছিলেন। তিনি ফিফটি মিস করে ফিরে যান। ৩৩ বলে খেলেন ৪৭ রানের ইনিংস। তিনটি করে চার ও ছক্কা মারেন তিনি। এরপর জাকের আলী ও খুলদিল শাহ দলকে ভালো সংগ্রহ এনে দেন।

পাঁচে আন্দ্রে রাসেলকে না নামিয়ে কুমিল্লা জাকেরকে নামায়। তিনি ইনিংসের এক বল থাকতে আউট হওয়ার আগে ২৩ বলে তিন ছক্কায় ৩৪ রান করেন। খুশদীল শাহ ২০ বলে করেন ৪০ রান। তিনটি ছক্কা ও দুটি চার মারেন তিনি। আন্দ্রে রাসেল এক বলের মুখোমুখি হলেও রান করতে পারেননি।

১৭৮ রানের লক্ষ্যে দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় রংপুর। ৫ বলে ৬ রান করেন নাঈম শেখ। ১৩ বলে ১৩ রানে ফেরেন রনি তালুকদার। দুই উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি রংপুর। আন্দ্রে রাসেলের বলে ফেরেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ১০ বলে ১১ রান করেন শামীম পাটোয়ারী।

রংপুরের হয়ে কিছুক্ষণ লড়াই করেন আফগান রহমানউল্লাহ গুরবাজ। ২ চার ও ১ ছক্কায় ২২ বলে ২৯ রান করে ফেরেন তিনি। এছাড়া ১৬ বলে ১৫ রান আসে আজমতউল্লাহ উমরজাইয়ের ব্যাট থেকে। শেষদিকে ১২ বলে ১৬ রান করেন রাকিবুল। কুমিল্লার পক্ষে মোস্তাফিজ ৩টি, তানভীর ও নারিন নেন ২টি করে উইকেট।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office