শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাতেই পাকিস্তান যাচ্ছেন লিটন

স্পোর্টস ডেস্ক   |   সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাতেই পাকিস্তান যাচ্ছেন লিটন

সংগৃহীত ছবি

গ্রুপ পর্বের বাধা পেরিয়ে বাংলাদেশ দল নিশ্চিত করেছে সুপার ফোর। যেখানে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত-পাকিস্তানের মতো বড় দল। আর এই বড় দলগুলোর বিপক্ষে খেলতে আজ সোমবার রাতেই পাকিস্তান যাচ্ছেন লিটন দাস।

জানা গেছে, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত ৯টা ১৫ মিনিটে দেশ ছাড়বেন লিটন।

গেল সপ্তাহে খবর এসেছিল জ্বরের কারণে এশিয়া কাপে খেলা হচ্ছে না লিটন দাসের। বদলি হিসেবে শ্রীলঙ্কায় পাঠানো হয় নতুন করে ডাক পাওয়া ক্রিকেটার এনামুল হক বিজয়কে। এরপর গত বৃহস্পতিবারই জানা যায় ভিন্ন খবর।

ক্রিকেট মহলে খবর, এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ দল জায়গা করে নিলে দলের সঙ্গে যোগ দিতে পারেন লিটন। পরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘লিটন সুস্থ হয়ে উঠলে আমরা তাকে পাঠাব। দল সুপার ফোরে গেলে সে যোগ দেবে।’

কার্যত বাংলাদেশ সুপার ফোর নিশ্চিত করায় লিটনকে ডেকে নেওয়া হচ্ছে। টাইগার এই উইকেটকিপার ব্যাটারের অন্তর্ভুক্তি দলের ব্যাটিংয়ের গভীরতা আরও বাড়াবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office