শিরোনাম
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী অ্যাভিয়েশন খাতে ইউএস-বাংলার দেড় বিলিয়ন বিনিয়োগ মাইলফলক অর্জন করেছে : বেবিচক চেয়ারম্যান বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট সহজ করল বাংলাদেশ ব্যাংক এবার জিয়াউল আহসানের মিরপুরের বহুতল ভবনে দুদকের অভিযান
Advertise with us

রাত জেগে কাজ করলে কী হয়?

লাইফস্টাইল ডেক্স   |   শনিবার, ০১ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাত জেগে কাজ করলে কী হয়?

সংগৃহীত ছবি

রাত জেগে কাজ করা এখন অনেকের ক্ষেত্রেই সাধারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যারা ওয়ার্ক ফ্রম হোম বা ফ্রিল্যান্সিং করেন তাদের ক্ষেত্রে রাত জেগে কাজ করাটা বেশ পরিচিত চিত্র। কিন্তু দিনে কাজ এবং রাতে বিশ্রাম নেওয়ার বদলে উল্টোটা করলে তার প্রভাব শরীরে কেমন হয়? বিশেষজ্ঞরা বলছেন, রাত জেগে কাজ করার ফলে শরীরে দেখা দিতে পারে বিভিন্ন সমস্যা।

বিশেষজ্ঞদের মতে, পরপর তিন দিন রাতের বেলা জেগে কাজ করলেই দেখা দিতে পারে হজমের সমস্যা। এখানেই শেষ নয়, সেইসঙ্গে ওজন বেড়ে যাওয়া এবং ডায়াবেটিসের মতো সমস্যাও দেখা দিতে পারে। কারণ ডায়াবেটিসের অন্যতম কারণ হলো স্থুলতা।

আমাদের প্রত্যেকের শরীর একটি নির্দিষ্ট সময় মেনে কাজ করে। তাই দিনের বেলা পরিশ্রমের পর রাতে প্রয়োজন হয় পর্যাপ্ত ঘুমের। কিন্তু রাত জেগে কাজ করার ফলে আমাদের শরীর সময়ের পার্থক্য ধরতে পারে না। সেখান থেকেই শুরু হয় নানা সমস্যার।

সম্প্রতি একটি পরীক্ষামূলক গবেষণায় দুই ধরনের মানুষকে বেছে নেওয়া হয়েছিল। যাদের মধ্যে একদলের রাতে সঠিকভাবে ঘুমানোর অভ্যাস এবং অন্য দলের ব্যক্তিরা রাত জেগে কাজ করেন। গবেষণায় দেখা গেছে যে, যারা সারাদিন কাজ করার পর রাতে পর্যাপ্ত ঘুমান তাদের মধ্যে কোনো ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় না।

অপরদিকে যারা রাত জেগে কাজ করেন এবং দিনের বেলা ঘুমিয়ে থাকেন তাদের শরীরে নানা রকম সমস্যা দেখা দেয়। আমাদের মস্তিষ্ক যে সময় ঘড়ি মেনে কাজ করে, সেই সময়ের অন্যথা হলে উচ্চ রক্তচাপ এবং মানসিক অবসাদের মতো সমস্যা দেখা দিতে পারে।

রাত জেগে কাজ করার পর দিনের বেলা যতই ঘুমান না কেন তা পর্যাপ্ত হবে না। রাতের সময়টাতে সাত-আট ঘণ্টা ঘুম শরীরের জন্য জরুরি, তা না হলে শরীর এবং মনের ওপর প্রভাব পড়ে ব্যাপকভাবে। যদি আপনাকে একান্তই রাত জেগে কাজ করতে হয়, তাহলে তা একদিন পরপর করতে পারেন। একটানা তো নয়ই, এমনকী পরপর তিন রাত জেগে থাকা চলবে না কিছুতেই।

Facebook Comments Box
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office