শিরোনাম
রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক

শফিকের সঙ্গে প্রশংসিত নাসিমের ৫ রানের ইনিংস

খেলা ডেস্ক   |   বুধবার, ২০ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে গলে পাকিস্তান ওপেনার আব্দুল্লাহ শফিক ১৬০ রানের হার না মানা মহাকাব্যিক ইনিংস খেলেছেন। তার ওই ইনিংসে ভর করে প্রথম টেস্টে ৩৪২ রান তাড়া করে জয় তুলে নিয়েছে পাকিস্তান।

ক্যারিয়ারের মাত্র ষষ্ঠ টেস্টে অসাধারণ ওই ইনিংস খেলায় অনুমিতভাবে প্রশংসায় ভাসছেন আব্দুল্লাহ শফিক। কিন্তু তার সঙ্গে প্রশংসা করা হচ্ছে পাকিস্তানের তরুণ ডানহাতি পেসার নাসিম শাহকে। তিনি প্রথম ইনিংসে খেলেছেন মাত্র ৫ রানের ইনিংস। মুখোমুখি হয়েছেন ৫২ বলের।

ওই ইনিংসের পরও কেন এতো প্রশংসা নাসিমকে? কারণ তার ওই ৫ রানের ইনিংসের সুবাদে পাকিস্তান প্রথম ইনিংসে ১০ম উইকেট ৭০ রানের জুটি গড়ে। ওই ৭০ রানের সুবাদে প্রথম ইনিংসে পাকিস্তান ২১৮ রান তোলে। শ্রীলঙ্কার করা ২২২ রান থেকে মাত্র ৪ রান পিছিয়ে শেষ করে।

ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক বাবর আজম তরুণ ওপেনার শফিককে নিয়ে বলেছেন, তরুণ ব্যাটার হিসেবে শফিক তার জাত চিনিয়েছে। আর নাসিমকে নিয়ে বলেছেন, টেলেন্ডারদের কৃতিত্ব দিতে হবে, বিশেষ করে নাসিম শাহকে।

লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্ন ম্যাচ জেতানো শফিককে প্রশংসা না করলেও তার মুখে নাসিমের জন্য প্রশংসা, ‘ছেলেটা বাবরকে দারুণ সমর্থন দিয়েছে।’ শ্রীলঙ্কার হয়ে শততম টেস্ট খেলেছেন অ্যাঞ্জেল ম্যাথুস। দলের সিনিয়র ক্রিকেটারকে তার মাইলফলকের ম্যাচে জয় উপহার দিতে না পারায় করুনারত্নে হতাশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office