শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

শাকিবের সিনেমায় তিন নায়িকা

বিনোদন ডেক্স   |   শনিবার, ০৭ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাকিবের সিনেমায় তিন নায়িকা

সংগৃহীত ছবি

চমকের শুরুটা ছিল বলিউডের নায়িকা সোনাল চৌহানকে দিয়ে। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন ছবি ‘দরদ’-এ চুক্তিবদ্ধ হন তিনি। ইমরান হাশমি, প্রভাসের মতো তারকাদের সঙ্গে স্ক্রিনশেয়ারের পর শাকিবের সঙ্গে একই সিনেমায় অভিনয় করবেন সোনাল। খবরটি দেশের সিনেমাপ্রেমীদের জন্যও বেশ স্বস্তির ছিল।

এবার জানা গেল, ওই একই চলচ্চিত্রে কাজ করবেন আরও দুই নায়িকা। দু’জনই ওপার বাংলার। একজন টলিউডের পায়েল সরকার অন্যজন ছোট পর্দার জনপ্রিয় মুখ দেবচন্দ্রিমা রায়।

খবরটি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা অনন্য মামুন। বিস্তারিত না বললেও এই পরিচালক কেবল এতটুকু বললেন, ‘পায়েল সরকারকে একজন সাহসী পুলিশ চরিত্রে দেখা যাবে। আর দেবচন্দ্রিমা হাজির হবেন একজন মডেলের ভূমিকায়। আরও অনেকের নাম জানানোর বাকি। বাংলাদেশ ও ভারতের অনেক শিল্পী থাকছেন। একটু সময় নিয়ে গুছিয়ে জানাতে চাই।’

জানা গেছে, এই সিনেমায় আরও অভিনয় করবেন- মিশা সওদাগর, লুৎফর রহমান জর্জ, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রিও, বলিউডের গুণী অভিনেতা রাজেশ শর্মা।

সাইকো-থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত হবে ‘দরদ’। সিনেমাটি নিয়ে গত কয়েক মাস ধরেই ভারতে ছুটোছুটি করছেন অনন্য মামুন। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই এই সিনেমার শুটিং শুরু হবে ভারতের বেনারসে।

নির্মাতা অনন্য মামুন জানিয়েছেন, এটি যৌথ প্রযোজনার সিনেমা নয়। ভারতের কলকাতার এসকে মুভিজের সঙ্গে মুম্বাইয়ের একটি প্রযোজনা সংস্থা মিলে সিনেমাটি প্রযোজনা করছে। অর্থাৎ এটি ভারতেরই সিনেমা। বাংলার সঙ্গে হিন্দি, তামিল, তেলুগু ও মালায়লাম ভাষায় ছবিটি মুক্তি পাবে বলেও দাবি মামুনের।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office