শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

শান্তকে লুকানোর জায়গা কই, সাইফউদ্দিন কতটা ফিট?

খেলা ডেস্ক   |   শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

একটু পিছিয়ে গিয়ে সেদিন তাঁদের বলা যুক্তিগুলো স্মরণ করা যাক- ‘আমি যেটা খুঁজছি, সেটা হলো ইমপ্যাক্ট। আমি মনে করি, শান্ত অনেক ভালো খেলোয়াড়। তাকে অল্পবিস্তর যা দেখেছি, তাতে মনে হয়েছে, বাউন্সি উইকেটে খেলার সামর্থ্য ওর রয়েছে। যে ইমপ্যাক্ট খুঁজছি, তা ওর মধ্যে রয়েছে।’ খুব বেশিদিন আগে নয়, এই গত ১৪ সেপ্টেম্বর মিরপুরে দল ঘোষণার দিন নাজমুল হোসেন শান্তকে নিয়ে কোচ শ্রীধরন শ্রীরাম মুগ্ধ ছিলেন। সেদিন নির্বাচক প্রধান মিনহাজুল আবেদীন নান্নুও বলেছিলেন, ‘শান্তর বিপিএল রেকর্ডটা দেখেন, ওর দুটি সেঞ্চুরি আছে সেখানে।’

খুব জানতে ইচ্ছা করছে, শ্রীরামের সেই ইমপ্যাক্ট-তত্ত্বে শান্ত কত মার্কস পেলেন? জোর করে মিরাজকে ওপেনার বানানোর চেষ্টা, সাব্বির রহমানকে দিয়ে পাওয়ার প্লেতে উড়িয়ে বাউন্ডারি হাঁকানোর ইচ্ছা, পরীক্ষিত ওপেনার লিটনকে মাঝের ওভারগুলো খেলিয়ে ইনিংস গড়ার মিশন, সোহানকে ফিনিশার বানানোর কৌশল কিংবা শেষ ওভারে সাইফউদ্দিনকে দিয়ে রান আটকানোর ছক- টিম ম্যানেজমেন্টের কোনো পরীক্ষাই কি সফল হয়েছে গত দেড় মাসে? নাকি বিশ্বকাপের সুপার টুয়েলভে নামার আগে আরও কিছু পরীক্ষা চলবে? মিরপুর থেকে দুবাই হয়ে ক্রাইস্টচার্চ- বিশ্বকাপের প্রস্তুতি পর্বে সত্যিই কোনো ইমপ্যাক্ট খুঁজে পাওয়া গেল কিনা, দেখে নেওয়া যাক।

চূড়ান্ত হয়নি দুই ওপেনার

প্রায় দেড় যুগ তিনিই ছিলেন এক ও অদ্বিতীয় ওপেনার। তামিম ইকবালের অবসরের পর শূন্য জায়গাটি এখনও পূরণ হয়নি। অনেক অনেক রেকর্ড রয়েছে তাঁর এই ফরম্যাটে। কিন্তু শ্রীরামের আধুনিক টি২০-তত্ত্বে রেকর্ড বা পরিসংখ্যান নয়, জোর দেওয়া হয়েছে ছোট ছোট কার্যকর ইনিংসের প্রভাবকে। ‘১৭ বা ১৮ বলে ৩০ রান করাটা আমার কাছে ইমপ্যাক্ট। দলের ছয় থেকে থেকে সাতজন সেটা করতে পারলেই দল জিতবে।’ শ্রীরামের এই তত্ত্বেই বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমরা। কিন্তু ওপেনিংয়ে সেই ইমপ্যাক্ট ফেলতে পারেনি কেউ। গত বিশ্বকাপের শুরু থেকে গতকাল পর্যন্ত মোট ২৭ ম্যাচে বাংলাদেশ খেলিয়েছে ১৫ ওপেনিং জুটি। মোট ১১ ওপেনারকে ঘুরিয়ে-ফিরিয়ে চেষ্টা করা হয়েছে। কিন্তু এর মধ্যে ৩০ পেরিয়েছে মাত্র তিনবার, সর্বোচ্চ সংগ্রহ ৪০। নিউজিল্যান্ডের এই ত্রিদেশীয় সিরিজে মোট চার ম্যচে ভিন্ন ভিন্ন জুটি খেলানো হয়েছে, যেখানে প্রত্যাশিত স্ট্রাইকরেট আসেনি কারও কাছ থেকেই। তবে এই পরীক্ষায় একটি বাস্তবতা স্বীকার করে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। আর সেটা হলো, মিরাজকে দিয়ে মেকশিফট ওপেনার খেলানোটা ঠিক হবে না। পাঁচ ম্যাচে মিরাজ হয়তো একটিতে ভালো করতে পারেন, কিন্তু তাঁর জন্য বাকি চারটি ম্যাচ ঝুঁকিতে নেওয়া ঠিক হবে না। সাব্বির রহমান রুম্মানকে দিয়েও যে ওপেনিং চলবে না, সেটা বুঝে গেছে সবাই। সবাইকে অন্তত দুটি করে ম্যাচ খেলিয়ে এখন সাকিব-শ্রীরাম টেবিলে বসে ঠিক করবেন, বিশ্বকাপে কোন জুটি দিয়ে ওপেন করানো হবে।

শান্তকে লুকানোর জায়গা কোথায়

বিশ্বকাপের মূল স্কোয়াডে থাকলেও আরব আমিরাতের বিপক্ষে সিরিজে দুবাইতে খেলানো হয়নি নাজমুল হোসেন শান্তকে। টিম ম্যানেজমেন্ট, বিশেষ করে খালেদ মাহমুদ সুজনের আশঙ্কা ছিল- দুবাইতে যদি কোনো কারণে ব্যর্থ হন শান্ত, তাহলে সমালোচনার তীব্রতা বেড়ে যাবে। কেননা এবারের বিশ্বকাপ স্কোয়াডে শান্তকে নেওয়ার পেছনে জোরালো সমর্থন ছিল খালেদ মাহমুদ সুজনের। নেটে শান্তকে দেখে অন্য বিদেশি কোচদের মতো শ্রীরামেরও ভালো লেগেছিল। কিন্তু খালেদ মাহমুদ সুজন তো জানতেন, নেটের শান্ত আর ম্যাচে বাইশ গজের শান্তর মধ্যে অনেক পার্থক্য। কিন্তু তাঁর সেই অভিজ্ঞতা তিনি শ্রীরামের সঙ্গে শেয়ার করেননি; বরং শান্তকে নিয়ে অস্ট্রেলিয়ার কন্ডিশনে কাজে দেবে বলে আশ্বস্ত করেছিলেন। ত্রিদেশীয় সিরিজে তিনটি ম্যাচ ওপেন করে সেই শান্ত করেছেন ১৫ বলে ১২, ১২ বলে ১১ আর ২৯ বলে ৩২। যার মধ্যে গতকাল পাকিস্তানের বিপক্ষে আবার ১ রান করতেই ৯ বল অপেক্ষা করেছিলেন। এখন এই শান্তকে নিয়ে বিপাকে পড়েছে টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং অর্ডারে কোথাও লুকানো যাচ্ছে না তাঁর দুর্বলতা।

সাইফউদ্দিন কতটা ফিট

এমনিতে ইনজুরি কাটিয়ে নিজেকে ফিট প্রমাণ করেই দলে ফিরেছেন দীর্ঘদিন পরে। কিন্তু ম্যাচে যেভাবে একের পর এক ক্যাচ মিস আর মিস ফিল্ডিং করছেন, তাতে প্রশ্নটি থেকেই যায়- সাইফউদ্দিন কি সত্যিই ফিট? পেস অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পাওয়া সাইফউদ্দিন পাকিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচেও আলগা বোলিং আর ক্যাচ মিস করে সমালোচিত হয়েছেন। এদিন ৫৩ রান দিয়েছেন তিনি। শেষ ওভারে একটি ডটও দিতে পারেননি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office