শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

শেষ প্রস্তুতি ম্যাচে রোনাল্ডার জোড়া গোল

খেলা ডেস্ক   |   বুধবার, ১২ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেষ প্রস্তুতি ম্যাচে রোনাল্ডার জোড়া গোল

সংগৃহীত ছবি

ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দুই গোলে মঙ্গলবার ইউরোর শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে পরাজিত করেছে পর্তুগাল।

হুয়াও ফেলিক্স রবার্তো মার্টিনেজের দলের হয়ে অপর গোলটি করেছে। জার্মানীতে খেলতে যাবার আগে তিনটি প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিল পর্তুগাল। আগের ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে পরাজিত হয়েছিল। প্রথম ম্যাচে ফিনল্যান্ডকে ৪-২ গোলে পরাজিত করেছিল পর্তুগীজরা। ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরুতে বদলী বেঞ্চে থাকলেও কাল মূল একাদশেই খেলেছেন রোনাল্ডো। ৪১ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার পেপে এবারের ইউরোতে সবচেয়ে বেশী বয়সী খেলোয়াড় হিসেবে মাঠে নামতে যাচ্ছেন। পেপেও কাল মূল দলে খেলেছেন।

ইউরো ২০১৬ বিজয়ী পর্তুগাল বাছাইপর্বে শতভাগ জয় নিয়ে মূল পর্বের টিকেট পেয়েছে। কিন্তু সাম্প্রতিক কিছু পারফরমেন্স তাদেরকে খানিকটা পিছিয়ে দিয়েছে।
কাল ম্যাচ শেষে রোনাল্ডো বলেছেন, ‘পর্তুগীজরা পর্তুগাল থেকে অনেক কিছু আশা করে। এখানে ভুলের কোন সুযোগ নেই। তারা সবসময়ই পর্তুগালের জয় দেখতে চায়। কারন এই প্রজন্মের অনেক প্রতিভাবান খেলোয়াড় এই দলে রয়েছে। ইউরোর স্বপ্ন ধরে রাখতে হলে আমাদের পা মাটিতে রাখতে হবে এবং চিন্তাধারা আকাশে থাকতে হবে।’

ম্যাচের ১৮ মিনিটে শর্ট কর্ণার থেকে দারুন ফিনিশিংয়ে ফেলিক্স ডেডলক ভাঙ্গেন। রোনাল্ডো ব্যবধান প্রায় দ্বিগুন করেই ফেলেছিলেন। কিন্তু তার ডিফ্লেকটেড ফ্রি-কিক পোস্টে লেগে ফেরত আসে। আল-নাসরের স্ট্রাইকার এরপর পেনাল্টির একটি জোড়ালো আবেদন করে রেফারির সাড়া পাননি।

দ্বিতীয়ার্ধে অবশ্য রোনাল্ডোকে খুব বেশীক্ষন অপেক্ষা করতে হয়নি। কার্লিং শটে ম্যাচের ৫০ মিনিটে তিনি ব্যবধান দ্বিগুন করেন। ১০ মিনিট পর দিয়োগো জোতার এ্যাসিস্টে রিয়াল মাদ্রিদের সাবেক এই সুপারস্টার নিজের দ্বিতীয় গোল পূরণ করেন। এনিয়ে আন্তর্জাতিক ম্যাচে তার গোলের রেকর্ড বেড়ে দাঁড়ালো ১৩০।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office