শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারালো জিম্বাবুয়ে

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ফের শেষ ওভারে হারলো ‘আনপ্রেডিক্টবেল’ পাকিস্তান। ভারতের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষেও শেষ ওভারে গিয়ে হারলো বাবর আজমের দল। আগে ব্যাট করে ১৩০ রান করেছিল জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ১২৯ রানে থামতে বাধ্য হয়েছে পাকিস্তান। ১ রানে জিতে যায় সিকান্দার রাজার জিম্বাবুয়ে।

১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই জিম্বাবুয়ের তোপে পড়ে পাকিস্তান। ১৩ রানে বাবর, ২৩ রানে রিজওয়ান ও ৩৬ রানে ইফতিখার আহমেদের উইকেট হারিয়ে ফেলে তারা। ইনিংস ধরে খেলতে থাকেন শান মাসুদ। তার সঙ্গে শাদাব খান গড়েন ৫২ রানের জুটি। শাদাব বিদায় নেন সিকান্দার রাজার বলে ক্যাচ দিয়ে। শাদাব করেন ১৭ রান। একই ওভারের পরের বলে রাজা শিকার করেন হায়দার আলির উইকেটও।

খেলা আবার ঘুরে যায়। সিকান্দারের পরের ওভারে দলীয় সর্বোচ্চ ৪৪ রান করে আউট হন মাসুদ। এরপর হারের শঙ্কা ঝেঁকে বসে পাকিস্তান শিবিরে। শেষ ওভারে পাকিস্তানের জিততে দরকার ছিল ১১ রান। একটি চার মারেন ওয়াসিম। কিন্তু নওয়াজ আউট হয়ে গেলে ১ বলে ৩ রান করতে হত তাদের। নওয়াজ আউট হন ২২ রানে, ওয়াসিম করেন ১২ রান।

জিম্বাবুয়ের হয়ে ২৫ রান খরচায় ৩ উইকেট নেন রাজা, ব্রাড ইভান্স নেন ২ উইকেট। একটি করে উইকেট পান ব্লেজিং মুজারাবানি ও লুক জংউই।

এর আগে পার্থে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস। আরভিন-মেধেভেরে বেশ দ্রুতই এগোচ্ছিলো জিম্বাবুয়ে। দু’জন মিলে ওপেনিং জুটিতে ৪২ রান তোলে। এরপরই ছন্দপতন। পঞ্চম ওভারের শেষ বলে হ্যারিস রউফের বলে ওয়াসিমের হাতে ধরা পড়েন আরভিন। ফেরার আগে তিনি করেন ১৯ বলে ১৯ রান। পরের ওভারে ওয়াসিমের দ্বিতীয় বলে মেধেভেরেকে সাজঘরে ফেরেন। যে কারণে দ্রুত সময়ের মধ্যে চাপে পড়ে দলটি। ঠিক সে সময় হাল ধরার চেষ্টা করেন শন উইলিয়ামস। তবে যোগ্য সঙ্গ পাননি তিনি।

এ সুযোগে একের পর এক উইকেট তুলে নেন শাদাব ও ওয়াসিম। শেষ দিকে আরও আটোসাটো বোলিং করেন হারিস রউফ। যে কারণে জিম্বাবুয়ে থামে ১৩০ রানে। দলটির হয়ে সর্বোচ্চ ৩১ রান শন উইলিয়ামস।

পাকিস্তানের পক্ষে মোহাম্মদ ওয়াসিম ও শাদাব খান নেন ৩টি করে উইকেট। এছাড়া ১ উইকেট নেন হ্যারিস রউফ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office