শিরোনাম
জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে  শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জেদ্দায় শুরু হজ সম্মেলন-প্রদর্শনী, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী আর্থিক দুর্নীতির চেয়ে বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী উন্নত রাষ্ট্র গঠনে নির্ভরযোগ্য তথ্যের বিকল্প নেই: অর্থমন্ত্রী সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে প্রণোদনা দেওয়া হবে : খাদ্য প্রতিমন্ত্রী ভাঙ্গা–কুয়াকাটা ছয় লেন: দক্ষিণবাংলার অর্থনৈতিক মুক্তির মহাসড়ক: বদরুল আলম নাবিল, সভাপতি-পিজেএফ শেয়ারভিত্তিক অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের

শ্রীমঙ্গলে জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত

কাউছার আহমে রিয়ন   |   শনিবার, ০৪ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গনে উদ্দীপ্ত তারুণ্যের আয়োজনে সিলেট বিভাগের দশটি ব্যান্ড দলের অংশ গ্রহণ করে। বিকেল সাড়ে ৪ টায় জয় বাংলা কনসার্ট উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, বিশিষ্ট আবৃত্তিকার দেবাশীষ চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু সুলতান লেদু, বালাগঞ্জ কলেজের সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য, ছড়াকার সজল দাশ, উদ্দীপ্ত তারুণ্যের প্রধান সমন্বয়ক হৃদয় শুভ প্রমুখ।

এসময় ‘জয় বাংলা বলে আগে বাড়ো’ গানের সাথে উদ্বোধনী নৃত্য পরিবেশন করে শ্রীমঙ্গল নৃত্যবীণার নৃত্য শিল্পীরা।

পরে জয় বাংলা কনসার্টে গান পরিবেশন করে টিউন্স, জবিয়াল, দূর্বাদল, অভ্র, রিদম অফ হিলস, ইউনিটি, সীমাহীন, মেলা, প্রত্যয় এন্ড সায়র, ব্যাটেল লিফ। রাত সাড়ে ১২ টায় কনসার্টের সমাপ্তি হয়।

উদ্দীপ্ত তারুণ্যের মুখপাত্র শিমুল তরফদার বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা ছিলো মুক্তির স্লোগান, ১৯৭১ সালে এই মার্চ মাসেই জয় বাংলা ধনিত হয় কোটি মানুষের কন্ঠে। এই মার্চ বাঙ্গালি জাতির কাছে ঐতিহাসিক মাস। মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মের কাছে পৌছে দেয়ার জন্য এই জয় বাংলা কনসার্ট এর আয়োজন করা হয়েছে। পাশাপাশি গত দশবছরে শ্রীমঙ্গলে একসাথে অনেকগুলো ব্যান্ড নিয়ে কোন কনসার্ট হয় নি। এই দিক চিন্তা করে আমরা ব্যান্ড সংগীত ও ব্যান্ডদল গুলোর প্রসারের জন্য এই করেছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office