শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করে না : আইনমন্ত্রী

জাতীয় ডেস্ক   |   রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরকার সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করে না : আইনমন্ত্রী

সংগৃহীত ছবি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার কখনই সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না, তবে ভুয়া খবর ছড়ানোর প্রতিরোধের লক্ষ্যে আরও আইন প্রণয়ন করবে।

আজ সংসদে জাতীয় পার্টির সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদারের সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের পক্ষে আইনমন্ত্রী বলেন, ‘গুজব বা ভুয়া তথ্য বন্ধ করার লক্ষ্যে সরকারের আরও কিছু আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে। তবে যেভাবেই হোক সংবাদপত্রের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে না’।

আইনমন্ত্রী বলেন, সংবাদ মাধ্যমের নিয়ন্ত্রণ নয় বরং ভুয়া খবর থেকে সৃষ্ট বিভ্রান্তি রোধ করার লক্ষ্যে সরকারের প্রচলিত সাইবার নিরাপত্তা আইনসহ আরও কিছু আইন রয়েছে।

মন্ত্রী বলেন, ‘বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার মতো মৌলিক অধিকার রক্ষার সঙ্গে সঙ্গতি রেখে আইন প্রণয়ন করতে হবে।’

অনলাইন পোর্টালটিকে নিবন্ধনের আওতায় আনতে হবে উল্লেখ করে তিনি বলেন, সরকার সারাদেশে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে।

৩১ জানুয়ারি পর্যন্ত প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি) প্রায় ২০৮টি অনলাইন নিউজ পোর্টাল এবং ১৬৮টি অনলাইন নিউজপোর্টালকে দৈনিক সংবাদপত্রের নিবন্ধন সনদ প্রদান করেছে।

অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন একটি ধারাবাহিক প্রক্রিয়া উল্লেখ করে বলেন, আরও অনলাইনকেও পর্যায়ক্রমে নিবন্ধনের আওতায় আনা হবে।

একই সময়ে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২১৩টি অনলাইন নিউজ পোর্টাল, ১৯৬টি দৈনিক সংবাদপত্র অনলাইন পোর্টাল এবং ১৭টি বেসরকারি টেলিভিশন চ্যানেল অনলাইন পোর্টালকে নিবন্ধনের আওতায় আনার অনুমতি দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office