শিরোনাম
চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী

সাংবাদিকরা একদিনের জন্য আপিল বিভাগের এজলাসের ছবি তোলার সুযোগ পাবেন

জাতীয় ডেস্ক   |   বুধবার, ০৫ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাংবাদিকরা একদিনের জন্য আপিল বিভাগের এজলাসের ছবি তোলার সুযোগ পাবেন

সংগৃহীত ছবি

একদিনের জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসের ছবি তোলার সুযোগ দিচ্ছেন প্রধান বিচারপতি।

আগামী ১০ জুন আপিল বিভাগের এজলাস কক্ষের ছবি ওঠানো, ভিডিও ধারণ, এমনকি সরাসরি সম্প্রচার করার সুযোগ করে দিচ্ছেন প্রধান বিচারপতি। কারণ, ওইদিন বিভিন্ন সংস্কারসহ আধুনিকীকরণ করা এজলাস কক্ষে নতুন করে বিচারকাজ শুরু হবে। এই উপলক্ষ্যে ১০ জুন বিকেল চারটায় একটি বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছে। ওইদিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ বেঞ্চ বিশেষ অধিবেশনে অংশগ্রহণ করবেন।

এই বিষয়ে আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের আজ বলেন, বাংলাদেশের প্রধান বিচারপতির এজলাস কক্ষে পুনরায় বিচারিক কার্যক্রমের সূচনা উপলক্ষ্যে আগামী ১০ জুন সোমবার বিকেল ৪টায় একটি বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছে। অধিবেশনে সাংবাদিকরা প্রধান বিচারপতির এজলাস কক্ষে ক্যামেরাসহ প্রবেশ করবেন এবং খবর সংগ্রহ করবেন।

কেবল ওই দিনের জন্যই ক্যামেরাসহ প্রবেশ করার অনুমতি দেয়া হলো বলেও উল্লেখ করেন তিনি।

তিনি জানান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণের সমন্বয়ে গঠিত একটি আনুষ্ঠানিক বিশেষ অধিবেশনে অংশগ্রহণ করবেন।

উক্ত অধিবেশনে গণমাধ্যম প্রধান বিচারপতির এজলাস কক্ষে ক্যামেরাসহ প্রবেশ করবেন এবং খবর সংগ্রহ করবেন। কেবলমাত্র ওই দিনের জন্যই ক্যামেরারসহ প্রবেশ করার অনুমতি দেয়া হল।

এই বিষয়ে গণসংযোগ কর্মকর্তা আরোও বিস্তারিত জানাবেন।

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট সূত্র জানায়, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগসহ সব আদালত কক্ষের ছবি ওঠানো, ভিডিও করা দ-নীয় অপরাধ। প্রথমবারের মতো এই সূযোগ পেতে যাচ্ছে গণমাধ্যম।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office