শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

সাকিবের অধিনায়কত্ব নিয়ে যা বললেন হাথুরু

স্পোর্টস ডেস্ক   |   শনিবার, ২৬ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাকিবের অধিনায়কত্ব নিয়ে যা বললেন হাথুরু

সংগৃহীত ছবি

গত ৩ আগস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তামিম ইকবাল। বিশ্বকাপ আর এশিয়া কাপের আগ-মুহূর্তে এসে তার এমন সিদ্ধান্তে কিছুটা হলেও বিপাকে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সংকট নিরসনে সাকিব আল হাসানকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বিসিবি।

অধিনায়ক হিসেবে বড় কোনো শিরোপা জিততে না পারলেও ২০১১ বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে সাকিবের। সেবার গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও ৩ ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। যেখানে ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে চমক দেখিয়েছিল টাইগাররা।

ঘরের মাঠের সেই বিশ্বকাপের ঠিক এক যুগ পর আবারো বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে দেশকে নেতৃত্ব দেবেন সাকিব। তার আগে অধিনায়ক সাকিবের এই দফায় প্রথম অ্যাসাইনমেন্ট এশিয়া কাপ। অভিজ্ঞতা আর ক্রিকেট মস্তিষ্ক সবমিলিয়ে আল হাসানেই আস্থা বিসিবির।

সাকিবের অধিনায়কত্ব পাওয়া নিয়ে খুশি প্রধান কোচ হাথুরুসিংহেও। তিনি বলেন, ‘সাকিবের অধিনায়ক হওয়া সবসময় ভালো। এটা এক ফরম্যাট বা তিন ফরম্যাট কোন বিষয় না। এখনকার দিনে তিন ফরম্যাটের অধিনায়ক হওয়া একজন খেলোয়াড়ের জন্য চ্যালেঞ্জের। কোচ-অধিনায়কের ভালো সমন্বয় থাকাটা গুরুত্বপূর্ণ।’

নতুন করে ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া সাকিব এশিয়া কাপ ও বিশ্বকাপে ভালো করার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, ‘আগে কোয়ালিফাই(সুপার ফোরে) করতে হবে। একটা একটা ম্যাচ করে এগোতে চাই। প্রতিটি ম্যাচ চিন্তা করে ভালো ফলাফলের চেষ্টা করব। যদি সুযোগ থাকে সব ম্যাচ জেতার চেষ্টা করব।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office