শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

সাকিবের আগে শুধুই শচীন-কোহলি

স্পোর্টস ডেস্ক   |   সোমবার, ১৭ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাকিবের আগে শুধুই শচীন-কোহলি

সংগৃহীত ছবি

আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এই জয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে টানা তিন সিরিজ নিজেদের করে নিয়েছে লাল-সবুজের দল। আফগানদের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করেছে টাইগাররা।

রোববার (১৬ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সে দলকে জিতিয়ে ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরার পুরস্কারও নিজের করে নিয়েছেন সাকিব আল হাসান।

আফগানদের বিপক্ষে সিরিজ সেরার পুরস্কার হাতে নিয়েই নতুন রেকর্ডে নাম লিখিয়েছেন সাকিব। যে তালিকায় টাইগার অলরাউন্ডারের আগে কেবল রয়েছেন শচীন টেন্ডুলকার এবং ভিরাট কোহলি।

গতকাল আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১৭তম সিরিজ সেরার পুরস্কার জিতেছেন সাকিব। যে তালিকায় ২০টি করে সিরিজ সেরার পুরস্কার জিতে তার উপরে আছেন এই দুই ভারতীয় কিংবদন্তি।

এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫ নম্বর সিরিজ সেরার পুরস্কার জিতেছেন সাকিব। এই তালিকায় তার পাশে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আর এর চেয়ে কেবল একটা বেশি সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন ভিরাট কোহলি।

এদিকে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ১১তম ম্যাচ সেরা এটি সাকিবের। এরচেয়ে কেবল তিন ক্রিকেটারের বেশি ম্যাচ সেরার রেকর্ড রয়েছে। তারা হলেন- ভিরাট কোহলি (১৫), মোহাম্মদ নবী (১৪) ও রোহিত শর্মা (১২)।

আর সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ম্যাচসেরার সংখ্যা ৪২টি। এরচেয়ে বেশি ম্যাচসেরার পুরস্কার জিতেছেন কেবল ৭ ক্রিকেটার। তবে বর্তমানে ক্রিকেট খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে শুধুই কোহলিই (৬৩) তার ওপরে আছেন।

উল্লেখ্য, বাংলাদেশের জার্সিতে মাঠে নামলে নিজের সেরাটাই দেন সাকিব। প্রতিপক্ষ যেই হোক না কেন, ব্যাটে-বলে সমানতালে লড়াই করেন টাইগার অধিনায়ক। তাই তিনি মাঠে খেলতে নামবেন, আর রেকর্ড হবে না এমন দিন অবশ্য খুব কমই এসেছে সাম্প্রতিক সময়ে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office