শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

সাকিব ভুল বুঝতে পেরেছেন

খেলা ডেস্ক   |   শনিবার, ১৩ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বেটউইনারের সঙ্গে সাকিব আল হাসান চুক্তির কারণে বেশ তোলপাড় হয়েছিল বাংলাদেশ ক্রিকেটে। চুক্তি বাতিল না করলে তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের সম্পর্ক ছিন্ন করারও হুমকি দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শেষ পর্যন্ত চুক্তি বাতিল করেই ফিরে এসেছেন সাকিব।

এরই প্রেক্ষিতে আজ বেলা তিনটার কিছু সময় পর বিসিবি সভাপতির বাসভবনে পাপনের সঙ্গে বৈঠক করেন সাকিব। যেখানে উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাকিবকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক করার ঘোষণা দেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। এছাড়া এশিয়া কাপ ও নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন সাকিব।

সংবাদ সম্মেলনে ঘুরেফিরে এসেছে সাকিবের বেটউইনার নিউজ বিতর্ক। সাকিব কেনো এমন করলো জানতে চাওয়া হলে জালাল ইউনুস বলেন, ‘এটা নিয়ে অনেক আলাপ হয়েছে। সাকিব তার ভুল বুঝতে পেরেছে। এটা করা তার ঠিক হয়নি। সাকিব আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সাকিবকেই অধিনায়ক করার পরিকল্পনা ছিল। তাকে আমাদের প্রয়োজন। নিজের ভুল স্বীকার করে যখন সে ফিরে এসেছে, তখন এটাকেই আমরা সঠিক ধরে নিয়েছি এবং তাকে দায়িত্ব দিয়েছি।’

জালাল ইউনুস আরো বলেন, ‘সে ভুল করে একটা অনলাইন নিউজ পোর্টাল মনে করে সে ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছিল। এটা অবশ্যই সঠিক হয়নি। তাকে বুঝিয়ে বলার পর সে ওখান থেকে সরে এসেছে।’

সাকিবকে দলের সেরা খেলোয়াড় বলে জালাল ইউনুস যোগ করেন, ‘সে আমাদের সেরা খেলোয়াড়। সে বলেছে, সামনে এমন কোনো ভুল হবে না। সে আশ্বাস দিয়েছে আমাদের বোর্ড সভাপতির সামনে, আমরা সেটা মেনে নিয়েছি।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office