শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

সাত রানের মধ্যে নেই চার উইকেট, হার দেখছে বাংলাদেশ

খেলা ডেস্ক   |   রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

সাকিব আল হাসান ও এবাদত হোসেন দুর্দান্ত বোলিং করেছেন। তাদের তোপে ১৮৬ রানে অলআউট হয়েছে সফরকারী ভারত। জবাব দিতে নামা প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। ওই ধাক্কা সামাল দিলেও মিডলে সাত রানের মধ্যে চার উইকেট হারিয়ে পরাজয়ের পথে পা বাড়িয়ে দিয়েছে টাইগাররা।

রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ৩৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলেছে। ক্রিজে আছেন মেহেদি মিরাজ ও হাসান মাহমুদু। জিততে এখনও ৫১ রান দরকার দলের।

এর আগে মাহমুদুল্লাহ ৩৫ বলে ১৪ রান করে ৩৫ তম ওভারের শেষ বলে আউট হন। পরের বলেই বোল্ড হয়ে ফিরে যান ৪৫ বলে ১৮ রান করা মুশফিক। এরপর আফিফ আউট হন। এবাদত হিট উইকেট হন।

এর আগে সেট হয়েও বড় রান করতে পারেননি সাকিব, ফিরেছেন ২৯ রান করে। লিটন দাস ৪১ রান করে আউট হয়েছেন। নাজমুল শান্ত প্রথম বলেই ডাক মেরে ফিরে যান। এনামুল ফিরেছেন ২৯ বলে ১৪ রান করে।

এর আগে ব্যাট হাতে ওপেনার ও অধিনায়ক রোহিত শর্মা ২৭ রান করেন। শিখর ধাওয়ান ও বিরাট কোহলি ১০ রানের কোটা পার হতে পারেননি। শ্রেয়াস আয়ার করেন ২৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেন কেএল রাহুল। ওয়াশিংটন সুন্দরের ব্যাট থেকে আসে ১৯ রান।

বাংলাদেশের হয়ে সাকিব ৩৬ রানে নিয়েছেন পাঁচ উইকেট। ভারতের বিপক্ষে তৃতীয় স্পিনার হিসেবে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা এবাদত ৪৭ রানে চার উইকেট নিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office