স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২ | প্রিন্ট | ১২৩ বার পঠিত | পড়ুন মিনিটে
সানজিদ আলী সামি
লন্ডন, ২২ মার্চ, এবারের ন্যাশনাল ক্রিকেট লীগে লন্ডন রাইডার্স প্রিমিয়ার ডিভিশন খেলছে। অভিজ্ঞ কিছু খেলোয়াড় নিয়ে সানজিদ আলী সামির নেতৃত্বে সাজানো হয়েছে লন্ডন রাইডার্স।
সামি একজন চৌকষ ক্রিকেটার। তিনি সিলেট আন্ডার 19 ভাইস ক্যাপ্টেন ছিলেন। সিলেট ডিভিশন সহ মোহামেডান, সিলেট অনির্বাণ এবং ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলেছেন।
তার এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে লন্ডন রাইডার্স ক্রিকেট ক্লাব অনেক দূর এগিয়ে যাবে এটাই আশা করছেন লন্ডন টাইগার্সের প্রেসিডেন্ট সুমন শরীফ।
একনিষ্ঠতা অব্যাহত থাকলে সামি লন্ডন টাইগার্সকে তার ঈপ্সিত লক্ষে পৌঁছে দেবেন বলেও সুমন শরীফ আশা প্রকাশ করেছেন।