শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

সালমানের চুমুকাণ্ডে হতভম্ব ক্যাটরিনা

বিনোদন ডেক্স   |   রবিবার, ১৯ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সালমানের চুমুকাণ্ডে হতভম্ব ক্যাটরিনা

সংগৃহীত ছবি

এবার দীপাবলির উৎসবে মুক্তি পেয়েছে বলিউড ভাইজান সালমান খান, ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমি অভিনীত সিনেমা ‘টাইগার-৩’। এটি মুক্তির আগে খুব বেশি প্রচার করতে দেখা যায়নি টিম টাইগারকে। তবে বিশ্বব্যাপী ৩০০ কোটির গণ্ডি পেরোতেই প্রকাশ্যে এলো জোয়া, টাইগার ও আতিশ।

প্রথমে দর্শকদের ধন্যবাদ জানান তিন জনেই। এ দিন মুম্বাইয়ের ইভেন্টে বেশ খোশমেজাজেই দেখা গেল ভাইজানকে। তিনি এ দিন ক্যাটরিনাকে তার ‘ডেজার্ট স্কার্ফ’টি উপহারস্বরূপ দেন।

‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির প্রায় প্রতিটি ছবিতেই কালো খোপকাটা এই স্কার্ফটি ব্যবহার করেছেন। তা খুলে পরিয়ে দেন ক্যাটরিনাকে। তারপর চুমু দিয়ে বসেন এমন একজনকে, তা দেখে হতবাক ক্যাটরিনাও।

এদিন অনুষ্ঠান চলাকালীন সালমান বলেন, ‘যে ছবিতে ক্যাটরিনা রয়েছে, সেখানে একটু প্রেম থাকবে না, তা কি হয়!’ এই বলে সোজা এগিয়ে যান ইমরানের দিকে। সালমান ইমরানের দিকে তাকিয়ে বলেন, ‘যদি ইমরান আতিশের রোলে না থাকত, তা হলে এটা তো হয়েই যেত।’

সিনেমায় খলচরিত্রে দেখা গিয়েছে ইমরানকে। ততক্ষণে সালমানের কাণ্ড দেখে হাসির রোল অনুষ্ঠান কক্ষে। আসলে ইমরানের অভিনয় ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যাবে, ক্যারিয়ারের শুরু থেকে প্রেমিকের চরিত্রে দেখা গিয়েছে তাকে। এক সময় তাকে ‘সিরিয়াল কিসার’-এর তকমা দেয় ইন্ডাস্ট্রি। হয়তো সেই প্রসঙ্গ থেকে সালমান কিছুটা রসিকতা করেন ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office