শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

সিরিজ জয়ের মিশনে মাঠে নামছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক   |   বুধবার, ২২ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর সিরিজ নিশ্চিত হতে পারতো দ্বিতীয় ওয়ানডেতেই। মুশফিকুর রহিমের দ্রুততম সেঞ্চুরিতে (৬০ বলে ১০০) ওয়ানডেতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহের (৩৪৯ রান) ম্যাচটা শেষ পর্যন্ত ভেস্তে যায় বৃষ্টিতে। আর তাই আগামীকাল (বৃহস্পতিবার) সিরিজ নিশ্চিতের লক্ষ্যে আইরিশদের মোকাবিলা করবে তামিম-সাকিবরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচ।

এর আগে আজ (বুধবার) বাংলাদেশের দলের ক্রিকেটাররা সেরেছেন দলীয় অনুশীলন। এদিন মেহেদী হাসান মিরাজকে পূর্ণ ফিট অবস্থায় দেখা গেছে। নেটে করেছেন বোলিং অনুশীলন। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না তামিম ইকবালের। যে কারণে এদিন নেটে ব্যাট হাতে ব্যস্ত সময় পার করেছেন টাইগার এই অধিনায়ক।

এবাদত হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদরা করেছেন বোলিং অনুশীলন। নাজমুল হোসেন শান্তকেও দেখা গেছে বোলিং অনুশীলন করতে। তবে অনুশীলনে ছিলেন না মুশফিকুর রহিম। ছেলে অসুস্থ থাকায় ছুটি নিয়ে গিয়েছিলেন ঢাকায়। তবে ইতোমধ্যে ফিরেছেন টিম হোটেলে। এদিকে ব্যক্তিগত কাজ থাকায় ছিলেন না সাকিব আল হাসানও।

তবে সাকিবও যোগ দিয়েছেন দলের সঙ্গে। চন্ডিকা হাথুরুসিংহে এবং অ্যালান ডোনাল্ডের অধীনে ম্যাচের আগের এদিন বেশ ভালোই নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। অবশ্য শেষ ম্যাচের একাদশে আসতে পারে দুই পরিবর্তন। নাসুম আহমেদের পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন ইনজুরি থেকে ফেরা মেহেদী হাসান মিরাজ। এছাড়া হাসান মাহমুদের পরিবর্তে ফিরতে পারেন মুস্তাফিজুর রহমান।

শেষ ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হ্রদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office