শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

সোহানের আঙুলে সফল অস্ত্রোপচার

খেলা ডেস্ক   |   সোমবার, ০৮ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

জিম্বাবুয়ে সফরের দ্বিতীয় টি-২০ ম্যাচে বাঁ-হাতের তর্জনির ইনজুরিতে পড়েন নুরুল হাসান সোহান। সোমবার সিঙ্গাপুরে তার ওই আঙুলের সফর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহানকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল চোটের গভীরতা পর্যবেক্ষণ করতে। সেখানে ‘র‌্যাফেলস’ হাসপাতালে প্রখ্যাত শল্য চিকিৎসক ‘জনাথন গো’কে দেখান তিনি। হাতের চোটের চিকিৎসার বিষয়ে জনাথন বিশেষজ্ঞ। তাঁর চোটাক্রান্ত হাত দেখার পর তিনি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

সোহানের সঙ্গে সিঙ্গাপুরে আছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। আগামী ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে। ওই আসরে অনিশ্চিত তিনি।

সোহানের চোটের অবস্থা বিবেচনা করে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগ ধরে নিয়েছে যে, তাঁকে এশিয়া কাপে পাওয়া যাবে না। বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র এর আগে জানিয়েছে, এশিয়া কাপে সোহান খেলতে পারছেন না। তাঁকে বাদ দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office