শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

‘হাথুরু নিজেই ব্যাটিং পরামর্শক, এতো লোক দিয়ে কি হবে’

স্পোর্টস ডেস্ক   |   সোমবার, ০১ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘হাথুরু নিজেই ব্যাটিং পরামর্শক, এতো লোক দিয়ে কি হবে’

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় দলের হয়ে আর কাজ করতে দেখা যাবে না জেমি সিডন্সকে। এই অজি ব্যাটিং পরামর্শক আসলে কি কারণে জাতীয় দলের সঙ্গে থাকছেন না তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে খালেদ মাহমুদ সুজনের ধারণা, চন্ডিকা হাথুরুসিংহে একাই সামলাতে পারবেন পুরো দায়িত্ব। তাই জাতীয় দলের সঙ্গে আর রাখা হচ্ছে না সিডন্সকে।

সুজন বলেন, ‘হাথুরুসিংহে তি নিজেই ব্যাটিং পরামর্শক, এতো লোক দিয়ে কি হবে? তাহলে হাথুর কাজটা কি? আমার মনে হয় হাথুরুই দুইটা সামলে নেবে।’

সাকিব আল হাসান-তামিম ইকবালদের সঙ্গে কাজ না করলেও বাংলাদেশের ডেভেলপমেন্ট পর্যায় তথা ‘এ’ দল এবং টাইগার্স টিমের হয়ে কাজ করবেন একসময়ের এই হেড কোচ। বিষয়টি নিজের ফেসবুকে এক পোস্টে নিশ্চিত করেছেন খোদ সিডন্সই।

নিজের ফেসুবক পোস্টে জেমি সিডন্স লিখেছেন, ‘সংক্ষিপ্ত ছুটির পর ঢাকায় ফিরেছি। এখন থেকে আমি আর বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করব না। বিসিবির সঙ্গে কথা বলেই পরবর্তী তরুণ প্রজন্মের (বাংলাদেশ ‘এ’ এবং টাইগার্স দল) সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি আমি। আমি মনে করি, তাদেরকে দেওয়ার মতো আমার অনেক কিছুই আছে।’

আরও বলেন, ‘আমি তরুণ ক্রিকেটারদের কোচিং করাতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। বিসিবি এখন তা বাস্তবায়ন করতে যাচ্ছে। জাতীয় দলের সঙ্গে কাজ করার যে মর্যাদা সেটা আমি বুঝি, তবে বেশিরভাগ স্কিল ডেভলপমেন্ট, উন্নতি এবং ট্রেইনিংয়ের সূচনা হয় মিরপুরের নেটে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office