শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

হামাসের প্রতি অবিলম্বে যুদ্ধবিরতি মেনে নেয়ার আহ্বান ব্লিংকেনের

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ০৬ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হামাসের প্রতি অবিলম্বে যুদ্ধবিরতি মেনে নেয়ার আহ্বান ব্লিংকেনের

সংগৃহীত ছবি

মার্কিন শীর্ষ কূটনীতিক এন্টনি ব্লিংকেন ইসরাইলের সাথে ‘অবিলম্বে যুদ্ধবিরতির’ পরিকল্পনা মেনে নিতে ফিলিস্তিনী সংগঠন হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন।

ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের প্রেক্ষিতে মঙ্গলবার ব্লিংকেন এ আহ্বান জানান।

এদিকে আলোচনার মধ্যস্থতাকারীরা গত পাঁচ মাস ধরে চলা যুদ্ধ বন্ধের প্রচেষ্টা চালিয়ে নিতে তৃতীয় দিনের মতো কায়রোতে বসেছেন। যুক্তরাষ্ট্র ও হামাস প্রতিনিধিরা মিসর ও কাতারের মধ্যস্থতাকারীদের সাথে বসে পবিত্র রমজান মাসের আগেই জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধ বন্ধের জন্যে চেষ্টা অব্যাহত রেখেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সিনিয়র একজন কর্মকর্তার বরাতে মিসরের আল কাহেরা নিউজ বলেছে, আলোচনা কঠিন, তবে চেষ্টা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, আল কাহেরা নিউজের সাথে দেশটির গোয়েন্দা সার্ভিসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

আলোচনায় হামাসের কাছে আটক ইসরাইলী জিম্মি মুক্তির বিনিময়ে তেল আবিবের কারাগারে বন্দী ফিলিস্তিনীদের ছেড়ে দেয়া এবং গাজায় মানবিক সহায়তা জোরদারসহ ছয় সপ্তাহের যুদ্ধবিরতির বিষয় রয়েছে।

এ প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন হামাসের প্রতি যুদ্ধবিরতির পরিকল্পনা মেনে নেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, অবিলম্বে যুদ্ধবিরতিসহ জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনার একটি সুযোগ আমরা পেয়েছি যাতে মানবিক সহায়তা সরবরাহ নাটকীয়ভাবে বেড়ে যেতে পারে এবং সমস্যার স্থায়ী সমাধানে শর্ত দেয়া যেতে পারে।

তিনি আরো বলেছেন, হামাস যুদ্ধবিরতিতে অংশ নিতে প্রস্তুত কিনা সে সিদ্ধান্ত তাদের।

এদিকে গাজার মানবিক পরিস্থিতি দিন দিনই ভয়াবহ হয়ে উঠছে। সেখানে দুর্ভিক্ষ অনিবার্য বলে সতর্ক করেছে জাতিসংঘ।

এ অবস্থাতেই গাজায় যুদ্ধ আরো জোরদার হয়েছে। হামাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় প্রধান শহর খান ইউনুসের কাছে হামাদে ইউরোপীয় হাসপাতালের নিকটে ইসরাইল একের পর এক বিমান হামলা চালিয়েছে।

খান ইউনুসের বাসিন্দারা জানিয়েছেন, তারা রাস্তায় পচা লাশসহবাড়িঘর ও দোকানপাট ধ্বংস হয়ে পড়ে থাকতে দেখেছেন।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এরপরই ইসরাইল গাজায় পাল্টা হামলা শুরু করে যা এখনও অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office