শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

হারের কারণ নো বল, মুশির ক্যাচ মিস নাকি সাকিবের নেতৃত্ব

খেলা ডেস্ক   |   শুক্রবার, ০২ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেটে হেরে গ্রুপ পর্বে বিদায় নিয়েছে বাংলাদেশ। ১৮৩ রান করেও হেরেছে সাকিবের দল। আবর আমিরাতে সাত টি-২০ খেলে জয়ের মুখ দেখেনি টাইগাররা। অন্যদিকে আমিরাতে সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে লঙ্কানরা।

ম্যাচ হারায় ক্ষুব্ধ ভক্তরা সিনিয়র ক্রিকেটার মুশফিককে দায় দিচ্ছেন। তিনি ম্যাচের শুরুতে লঙ্কান ওপেনার কুশল মেন্ডিসের ক্যাচ ফেলেছেন। ওই কুশল শেষ পর্যন্ত দলের পক্ষে ৩৭ বলে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেছেন। এমনকি সাকিবের পরিকল্পনাও ভেঙে দিয়েছেন।

শেখ মেহেদি স্পিনার হয়েও নো বল করেছেন। তার বলে কুশল আউট হন। কিন্তু আম্পায়ারস রিভিউতে দেখা যায় সেটি নো বল ছিল। আবার অভিষেক টি-২০ খেলা এবাদত হোসেন ৪ ওভারে ৫১ রান দেওয়ায় তার এক হাত নেওয়া হচ্ছে।

দুবাই গ্রাউন্ডে স্পিন ধরে, হাতে স্পিন অপশন থাকা সত্ত্বের অধিনায়ক কেন শেষ তিন ওভারের দুটি স্পিন রাখলেন। অভিষেক হওয়া পেসার এবাদতকে কেন ১৯তম ওভারে আক্রমণে আনলেন এমন প্রশ্নও আছে।

অধিনায়ক সাকিব ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসবের ব্যাখ্যা দিয়েছেন। মুশির ক্যাচ নিয়ে তিনি বলেছেন, কুশল তখন পাঁচ রানও করেননি। তখন তার ক্যাচটা ধরতে হতো। শেষ পর্যন্ত তিনিই পার্থক্য গড়ে দিয়েছেন।

এবাদত ও মাহেদি নো বল করেছেন। ম্যাচে ওয়াইড ও নো বল হয়েছে ১২টি। সাকিবের মতে, স্পিনারের নো বল দেওয়া ক্রাইম। তিনি মনে করেন, চাপের কারণে নো বল করেছেন তারা। এমনিতে শেখ মাহেদি নো বল করেন না।

শেষে কেন স্পিনার ওই ব্যাখ্যায় সাকিব বলেছেন, কুশল মেন্ডিস স্পিনের বিপক্ষে খুবই ভালো খেলেন। ক্রিজে সেট ব্যাটার ছিলেন লঙ্কান ওপেনার। সেজন্য তাকে পেস বোলিং নিয়ে আক্রমণ করেছেন তারা। তার ওই পরিকল্পনা কাজে দিলেও শেষ পর্যন্ত এবাদত-মাহেদি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office