শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলার বিচার কাজ শুরু

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ০৩ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আদালত প্রাঙ্গণে পুলিশের সঙ্গে মামুনুল হকআদালত প্রাঙ্গণে পুলিশের সঙ্গে মামুনুল হক ছবি: সংগৃহীত।

ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ন-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। বুধবার (৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আনিসুর রহমান এই চার্জ গঠন করেন। এর মাধ্যমে মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় বিচার কাজ শুরু হলো।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিবুদ্দিন আহমেদ জানান, মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে চলতি বছরের ৩০ এপ্রিল জেলার সোনারগাঁ থানায় মামলা করেন তার কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। ওই মামলায় মামুনুল হককে নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন করেন তিনি। শুনানি শেষে মামুনুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এর মাধ্যমে ধর্ষণ মামলায় আসামি মামুনুল হকের বিচার কাজ শুরু হলো।

এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল দশটায় মামুনুল হককে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতের হেফাজতে আনা হয়। দুপুরে তাকে আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টের একটি কক্ষে এক নারীসহ স্থানীয়দের হাতে অবরুদ্ধ হন মামুনুল হক। খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতা-কর্মীরা আওয়ামীলীগের কার্যালয় ভাঙচুরসহ স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও তাণ্ডব চালিয়ে দুই শতাধিক যানবাহন ভাঙচুরসহ আগুন ধরিয়ে দেন তারা।

ওইদিন রিসোর্টে সঙ্গে থাকা নারী জান্নাত আরা ঝর্ণাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে মামুনুল দাবি করলেও ঘটনার প্রায় এক মাস পর গত ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় তিনি মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office