শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১২-০ গোলের বিশাল ব্যবধানে শ্রীলংকাকে হারিয়ে ফাইনালে মারিয়া-আঁখিরা।

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল টুর্নামেন্টে শ্রীলঙ্কার জালে রীতিমতো গোল উৎসব করেছে বাংলাদেশের মেয়েরা। আজ রবিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ১২-০ গোলে বিশাল জয় পায় গোলাম রব্বানী ছোটনের দল। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরও ৮ গোল দিয়েছে স্বাগতিকরা। এই টুর্নামেন্টে এটিই সবচেয়ে বড় ব্যবধানের জয়। এই জয়ে স্বাগতিকরা ফাইনাল নিশ্চিত করেছে। শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই মারিয়া মান্ডার দল ঘুরে দাঁড়িয়ে ভুটানের জালে ৬ গোল দেয়। এরপর শক্তিশালী ভারতের বিপক্ষে আসে ১-০ গোলের জয়। আগামী ২২ ডিসেম্বর একই ভেন্যুতে হতে যাওয়া ফাইনালে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ ভারত। আজ ভারতের সঙ্গে ড্র করলেই নেপাল ফাইনালে উঠে যেত। কিন্তু অতিমাত্রায় রক্ষণাত্বক ফুটবল খেলার খেসারত হিসেবে নেপাল ১-০ গোলে হেরে যায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office