শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

২০২৫ সালে যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র-চীন, ধারণা মার্কিন জেনারেলের

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

আগামী দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও চীন যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন মার্কিন বিমানবাহিনীর এক শীর্ষ জেনারেল। গত শুক্রবার কর্মকর্তাদের কাছে পাঠানো এক স্মারকলিপিতে চার তারকাখচিত জেনারেল মাইক মিনিহান এই ভবিষ্যদ্বাণী করেছেন। খবর এনবিসি নিউজের।

সেনা ও নিজের অধীনে থাকা কর্মকর্তাদের যুদ্ধের প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘আশা করছি, আমার ধারণা ভুল হোক। তবে আমার মন বলছে, ২০২৫ সালে যুদ্ধ হবেই।’

এয়ার মোবালিটি কমান্ডের প্রধান মিনিহান বলেন, কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে শি জিনপিং তাঁর তৃতীয় মেয়াদ নিশ্চিত করেছেন। ২০২২ সালের অক্টোবরে যুদ্ধ পরিষদও গঠন করেছেন তিনি। এদিকে ২০২৪ সালে তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন। এটি শি জিনপিংয়ের জন্য অজুহাত তৈরি করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনও ২০২৪ সালে। এ কারণে যুক্তরাষ্ট্র ব্যস্ত থাকবে। আর এসবের সুযোগ নিয়ে তাইওয়ানের দিকে অগ্রসর হবে চীন।

এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, জেনারেল মিনিহানের এই মন্তব্য চীন সম্পর্কে মার্কিন প্রতিরক্ষা বিভাগের দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে না।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office